Friday, June 26, 2026

ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভবিষ্যৎ অনিশ্চিত, KMRCL-র রিপোর্ট বলছে 74টি বাড়ি বিপজ্জনক

Date:

Share post:

সমস্যা আরও জটিল হয়ে পড়ছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভবিষ্যৎ কার্যত বিশ বাঁও জলে। সমীক্ষার পর KMRCL-এর বিশেষজ্ঞরা ভয়ঙ্কর রিপোর্ট দিয়েছে। এ পর্যন্ত 74টি বাড়িকে ‘বিপজ্জনক’ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।

এর মধ্যে 5 থেকে 8টি বাড়ি ভাঙতেই হবে। বাকি বাড়িগুলি প্রথমে মেরামত করার চেষ্টা হবে। মেরামতির কাজ সফল হলে ভালো, না হলে পরবর্তী পর্যায়ে সেই বাড়িগুলিও ভাঙতে হতে পারে।
সর্বাপেক্ষা বিপজ্জনক চিহ্নিত বাড়িগুলি ভাঙার কাজ শেষ হলে টানেলের কাজ ফের শুরু করার চেষ্টা হবে। বিশেষজ্ঞদের বক্তব্য, এর অর্থ, ইস্ট ওয়েস্ট মেট্রোর ভবিষ্যত অন্ধকারে। এই প্রকল্প আদৌ শেষ হবে কি’না, তা নিয়েও ভাবার সময় আসছে।
KMRCL-এর বিশেষজ্ঞরা স্পষ্ট জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত সবক’টি বাড়ির পূর্ণাঙ্গ মেরামতি শেষ না হলে মেট্রোর কাজ শুরু করা অসম্ভব। বৌবাজারের ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ নিয়ে KMRCL এভাবেই এগোতে চাইছে। আপাতত মোট 74টি বাড়ি চিহ্নিত করা হলেও এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কাও প্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ। এদিন মোট 11টি বাড়ির পরিস্থিতি খতিয়ে দেখেন বিশেষজ্ঞ দল।
বেশ কয়েকটি ভেঙে পড়েছে। বেশ কিছু বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত। এই বাড়িগুলির অবস্থা যাচাই করাই আপাতত টপ প্রায়োরিটি। মঙ্গলবারও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে KMRCL যাচাই করার কাজ করেছে।
এদিন যে 11টি বাড়ির অবস্থা দেখা হয়, সেগুলি দুর্গা পিতুরি লেন, স্যাকরাপাড়া লেন ও গৌর দে লেনে। ধাপে ধাপে এই বাড়িগুলির মেরামতি হবে। ভবিষ্যতে টানেলের কাজ যদি শুরু হয়, তখন যাতে বিপত্তি না বাড়ে, সে কারনেই ক্ষতিগ্রস্ত এলাকার প্রায় সব বাড়িরই স্বাস্থ্যপরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কটা বাড়ি ভেঙে ফেলতে হবে, কটা বাড়ি মেরামত করা সম্ভব, তা নিয়ে দু-একদিনের মধ্যেই চূড়ান্ত ঘোষণা হবে।
এদিকে, বৌবাজারে ফাটল ধরা 8টি বাড়ির ভিত মজবুত করার কাজ KMRCL শুরু করেছে। তবে এত কিছুর পরেও টানেলের কাজ আদৌ শুরু করা যাবে কি’না, তা নিশ্চিত নয়। বিশেষজ্ঞদের সংখ্যাগরিষ্ঠ অংশের আশঙ্ক, ইস্ট-ইয়েস্ট মেট্রো শেষপর্যন্ত বাতিল ঘোষণা করতে হতে পারে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...