Thursday, June 25, 2026

রণক্ষেত্র যুব মোর্চার অভিযান, রাজ্যের রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

Date:

Share post:

বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপি-র যুব মোর্চার ভিক্টোরিয়া হাউস অভিযানে জল কামান, কাঁদানে গ্যাস এবং লাঠি ব্যবহার নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্র।

বুধবারের এই আন্দোলনের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় সেন্ট্রাল অ্যাভিনিউ। বিজেপি-পুলিশ সংঘর্ষে আহত বহু বিজেপি কর্মী। আহত হয়েছে পুলিশও। বিজেপি সূত্রের খবর, দিল্লিতে বঙ্গ-বিজেপির নেতাদের সঙ্গে সর্বভারতীয় সভাপতি অমিত শাহের পূর্ব নির্ধারিত বৈঠক ছিলো। বৈঠক চলাকালীনই টিভিতে এই ছবি দেখে রীতিমতো রেগে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে সঙ্গে এই ঘটনা নিয়ে মন্ত্রককে রিপোর্ট পেশ করার নির্দেশ দেন তিনি। একইসঙ্গে রাজ্যের রিপোর্ট চেয়ে পাঠানোরও নির্দেশ দেন।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...