Thursday, March 26, 2026

পেট্রোলের থেকেও দামি! পাকিস্তানিরা বুঝতে পারছে না,দুধ খাবে নাকি গাড়ি চড়বে

Date:

Share post:

পাকিস্তানে এখন 1 লিটার পেট্রোলের দাম 113 টাকা। 1 লিটার ডিজেল কিনতে লাগবে 91টাকা। আর সেখানে 1 লিটার দুধের দাম কিনা বর্তমানে 140 টাকা! আকাশ ছোঁয়া এই দুধের দাম নিয়ে এখন গোটা বিশ্বজুড়ে চলছে জোর চর্চা। পাকিস্তানে এখন দুধ কেনা কার্যত সাধারণ মানুষের সাধ্যের বাইরে। শিশুদের দুধ আবশ্যিক। সেখানে দুধের এমন লাগাম ছাড়া দামে নিয়ন্ত্রণ আনতে পারছে না ইমরান খান সরকার। বরং, লাফিয়ে লাফিয়ে প্রতিদিন আরও বাড়ছে দাম।

জানা গিয়েছে, করাচি বা সিন্ধ প্রদেশে দুধের আকাল তৈরি হয়েছে। টাকা দিতে চাইলেও দুধ পাওয়া মুশকিল হচ্ছে। সিন্ধে নাকি 140 টাকারও বেশি দামে বিকোচ্ছে 1লিটার দুধ। গোটা দেশে দুধের জন্য হাহাকার পড়ে গেছে। শুরু হয়েছে দুধের কালোবাজারি।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...