Thursday, June 25, 2026

ভারতে হামলা চালাতে পাক সেনা-জঙ্গির “কোড ল্যাঙ্গুয়েজ”! জল ঢাললো ভারতের গোয়েন্দারা

Date:

Share post:

নরেন্দ্র মোদি সরকার জম্মু-কাশ্মীরের ওপর থেকে 370 ধারা বিলোপ করার পর থেকেই পাকিস্তান ক্ষোভে ফুঁসছে। কিছুতেই তারা মেনে নিতে পারছে না। তারপর থেকেই কোনও না কোনও ভাবে ভারতের উপর হামলা চালানোর ছক কষছে। এক্ষেত্রে পাক সেনা জঙ্গিদের নতুন করে মদত দেওয়া শুরু করেছে। যে তথ্য ভারতীয় গোয়েন্দাদের কাছে এসেছে। যার দরুন সতর্কতা হিসেবে পাক সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। কিন্তু এবার যে তথ্য গোয়েন্দাদের হাতে এলো, তা রীতিমতো চাঞ্চল্যকর। চোখ কপালে তোলার মতো।

জঙ্গিদের সামনে রেখে সীমান্তে যখন পাকিস্তান নাশকতার ছক কষছে এবং আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক জড়ো করছে, ঠিক তখনই বড়সড় সাফল্য পেল ভারতীয় গোয়েন্দা সংস্থা। কী সেই সাফল্য? পাকিস্তান সেনার সঙ্গে জঙ্গিদের কোন “গোপন” অর্থাৎ “কোড ল্যাঙ্গুয়েজ” বা “সাঙ্কেতিক ভাষা”-তে কথা হয়, তা হাতে পেয়ে গিয়েছে ভারতীয় গোয়েন্দারা।

যতটুকু জানা গিয়েছে, তাতে মূলত জম্মু ও কাশ্মীরে নাশকতা ছড়ানোর পরিকল্পনাতে এই ছদ্মবেশে ঢুকে পড়া, হামলা করা এবং পালিয়ে আসার ক্ষেত্রে নিজেদের মধ্যে বিশেষ এই “কোড ল্যাঙ্গুয়েজ” ব্যবহার করবে পাক সেনা ও জঙ্গিরা। কিন্তু সেগুড়ে বলি! আপাতত ভারতের হাতে চলে এসেছে সেই সঙ্কেত!

কিন্তু কিরকম সেই “কোড”?‌ পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলিকে চিহ্নিতকরণের ক্ষেত্রেও সাঙ্কেতিক ভাষা ব্যবহার করা হয়। যেমন-66/88-এর মানে জৈশ–ই–মহম্মদ, A3 মানে লস্কর–ই–তৈবা আর D9 মানে আল বাদর।ভারতীয় গোয়েন্দাদের দাবি, গত 12 অগস্টের পর থেকে এই
সাঙ্কেতিক ভাষাতেই দু’‌পক্ষের কথোপকথন চলছে।

পাকিস্তানের সেনা এবং তাদের মদত লপুষ্ট জঙ্গিরা এফএম ট্রান্সমিশন স্টেশন ব্যবহার করে বার্তা আদান-প্রদান করে থাকে। এই স্টেশন রয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। আর সেটা জেনেই সম্প্রতি ভারতের পক্ষ থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিগন্যালের রেডিও স্টেশন বসানো হয়েছে সীমান্তে। তাতেই বাজিমাত! এখান থেকেই সাঙ্কেতিক ভাষা ধরা পড়েছে ভারতের র‌্যাডারে।

এরপির ভারতীয় গোয়েন্দারা সেই সাঙ্কেতিক ভাষা পরীক্ষা করে জানতে পারে জঙ্গিদের সঙ্গে কথোপকথনের সুবিধার্থে এবং অপারেশন গোপন রাখার ক্ষেত্রে এই পথ অবলম্বন করা হয়েছে পাক সেনারা পক্ষ থেকে। যা এখন ভারতের নখদর্পণে!

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...