Tuesday, February 24, 2026

বাড়ি ছাড়ায় মানসিক যন্ত্রণায় মৃত্যু বউবাজারের প্রৌঢ়ার, পূরণ হলো না শেষ ইচ্ছাও

Date:

Share post:

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য অনিচ্ছা সত্ত্বেও বাড়ি ছেড়েছিলেন। কিন্তু, হোটেলের পরিবেশে মানাতে পারছিলেন না। এরপর প্রবল মানসিক যন্ত্রণায় অসুস্থও হয়ে পড়েন। অবশেষে মৃত্যু হল বউবাজারের বাসিন্দা এক প্রৌঢ়ার।

জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার রাত 10:40 মিনিটে লেনিন সরণীর এক বেসরকারি হাসপাতালে মারা যান 2/1 B স্যাকরা পাড়া লেনের বাসিন্দা অঞ্জলি মল্লিক (87)।

মৃত্যুর পর শেষ ইচ্ছেও পূরণ হল না তাঁর। বলে গিয়েছিলেন, দেহ যেন বউবাজারের ভিটে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরিজনরা তাঁর দেহ নিয়েও গিয়েছিলেন। কিন্তু, রাস্তা বন্ধ থাকায় আর বাড়িতে ঢুকতে পারেননি তাঁরা। মেট্রোর কাজের জন্য গত শনিবারই বাড়ি ছাড়তে হয়েছিল অঞ্জলিদেবীর। তা নিয়ে মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বলে দাবি পরিজনদের।

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...