Thursday, March 26, 2026

ভারত-সহ 16 টি দেশে মুজিবের জন্মশতবর্ষ পালন করবে বাংলাদেশ

Date:

Share post:

বাংলাদেশ রাষ্ট্রের জনক, বাঙালি জাতির স্বাভিমানের প্রতীক। শেখ মুজিবুর রহমানের নামে আজও আন্দোলিত হয় ওপার বাংলা, শ্রদ্ধায় স্মরণ করে এপারও। বর্ণময় জীবন, মুক্তিযুদ্ধের অতন্দ্র প্রহরী হয়ে ইতিহাস সৃষ্টি, আবার বিশ্বাসঘাতকদের কুৎসিত চক্রান্তে আত্মবলিদান —শেখ মুজিবকে বাদ দিয়ে অসম্পূর্ণ বাংলাদেশের অস্তিত্ব। এবার সেই জাতির পিতার জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে 16 টি দেশে বর্ণাঢ্য অনুষ্ঠান কর্মসূচি নিয়েছে শেখ হাসিনার সরকার। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছাত্রজীবন ও রাজনীতির হাতেখড়ি কলকাতায়। পরবর্তী সময়ে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে বিশেষ গুরুত্ব পেয়েছিল ত্রিপুরার আগরতলা ও অসমের গুয়াহাটি। তাই হাসিনা সরকারের পরিকল্পনা, জন্মশতবার্ষিকী কর্মসূচির আগেই কলকাতা, আগরতলা, গুয়াহাটি তিন শহরে মুজিব-চর্চা শুরু হোক। তিন শহরে এই সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানে হাজির থাকতে পাঁচদিনের ভারত সফরে আসছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। প্রথমে 14 সেপ্টেম্বর কলকাতার আইসিসিআরে বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করবেন তিনি। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বইপ্রকাশ, কলকাতার বেকার হস্টেলে মুজিব স্মরণে অনুষ্ঠানও হবে।

আরও পড়ুন-ফের বঙ্গে জোটের হাওয়া

 

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...