Saturday, June 20, 2026

কোহলির ট্যুইট ঘিরে ধোনির অবসর জল্পনা

Date:

Share post:

মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে অনেকদিন ধরেই জলঘোলা হচ্ছে। এবার ভারত অধিনায়ক বিরাট কোহলির একটি ট্যুইট ঘিরে ধোনির অবসর জল্পনার আগুনে ঘি পড়েছে। তিন বছর আগে 2016 সালের টি-20 বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের একটি ছবি ট্যুইটারে পোস্ট করে ধোনির স্মৃতিচারণা করেছেন বিরাট। আর তারপরেই আরও একবার ধোনির অবসর নিয়ে জল্পনা দেখা দিয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, বিরাট ধোনির কথায় রান নিতে দৌড়াচ্ছেন। ক্যাপ্টেন কোহলি এই ছবি পোস্ট করে লেখেন, ‘ওই ম্যাচের কথা আমি ভুলতে পারব না। সেটা ছিল বিশেষ এক রাত। ফিটনেস পরীক্ষার সময়ে যেভাবে ছুটতে হয়, ওই লোকটা আমাকে ঠিক সেই ভাবেই ছুটিয়েছিল।’

কেন হঠাৎ তিন বছর আগের ম্যাচের ছবি পোস্ট করলেন বিরাট? তাহলে কি ধোনি অবসর নিচ্ছেন? আর কিছুক্ষণ পর সন্ধ্যে সাতটায় বিসিসিআই সাংবাদিক বৈঠকের আয়োজন করেছে। সেখানেই আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করবেন ধোনি, এমন জল্পনাও হাওয়ায় ভাসছে। অনেকে আবার বলছেন, কোহলি ভালভাবেই জানেন যে ধোনি অবসর নিচ্ছেন, তাই শ্রদ্ধা জানানোর জন্য এই পোস্ট। সত্যি কি তাই? উত্তর দেবে সময়। কারণ, এতকিছু আলোচনা যাঁকে নিয়ে তিনি এখনও ‘স্পিকটি নট’। সন্ধ্যে সাতটার সময় ভারতীয় ক্রিকেটে সত্যি ঐতিহাসিক সময় হয় কিনা, এখন সেটাই দেখার।

আরও পড়ুন-কবর খুঁড়ে বিড়ম্বনা, রোহিতের স্ত্রীকে নিয়ে ডেটিংয়ে কোহলি!

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...