Friday, May 22, 2026

ধোনি আছেন…

Date:

Share post:

মহেন্দ্র সিং ধোনি অবসর নিচ্ছেন না। বিসিসিআইয়ের মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদ তেমনই খবর দিয়েছেন। বৃহস্পতিবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের ভারতীয় দল ঘোষণা করতে গিয়ে প্রসাদ জানান, ধোনির অবসর সংক্রান্ত কোনও খবর আমার কাছে নেই। খবরটা শুনে আমি যারপ নাই বিস্মিত। বৃহস্পতিবার ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ট্যুইটারে তাঁর ও ধোনির ছবি দিয়ে স্মৃতিচারণ করে বলেন, এই ম্যাচ জীবনেও ভুলব না। আবার একটি সূত্র থেকে জানা যায় এদিনই অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ধোনি নাকি সাংবাদিক সম্মেলন করবেন। তারপরই ক্রীড়াপ্রেমীরা দুইয়ে দুইয়ে চার করা শুরু করেন। যদিও রাত অবধি ধোনির সাংবাদিক সম্মেলনের কোনও খবর নেই। সব জল্পনার অবসান করেছেন ধোনি ঘরণী সাক্ষী। তিনি ট্যুইট করে বলেছেন, একেই বলে গুজব ( it’s called rumours!).

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...