Sunday, June 14, 2026

নিহত কর্মীদের জন্য মহালয়ায় বিজেপি’র তর্পণ, আসছেন নাড্ডা

Date:

Share post:

শাস্ত্রীয় বিধানে থাকা ‘তর্পণ’ এবার সরাসরি ঢুকে পড়লো রাজনৈতিক কর্মসূচিতে। রাজনৈতিক হানাহানিতে বাংলায়

খুন হওয়া দলীয় কর্মীদের উদ্দেশে মহালয়ার দিন তর্পণ অনুষ্ঠানের উদ্যোগ নিতে চলেছে বঙ্গ-বিজেপি। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এ বছরের মহালয়ার দিন, অর্থাৎ আগামী 28 সেপ্টেম্বর, শনিবার
কলকাতার কোনও গঙ্গার ঘাটে এ রাজ্যে খুন হওয়া দলীয় কর্মীদের উদ্দেশে শাস্ত্র মেনে তর্পণ করবেন
বিজেপি-র সর্বভারতীয় কার্যকরী সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা।
দিল্লিতে বুধবার বঙ্গ-বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকে এই কর্মসূচি অনুমোদন করেছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। উপস্থিত ছিলেন জে পি নাড্ডাও। জানা গিয়েছে, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বৈঠকের মধ্যেই অমিত শাহকে মহালয়ার দিন তর্পণ করার প্রস্তাব দেন। এই প্রস্তাব মনে ধরে শাহের। তবে পূর্ব নির্ধারিত কাজে শাহ সে দিন ব্যস্ত থাকবেন বলে সর্বভারতীয় কার্যকরী সভাপতি নাড্ডা কলকাতায় এসে তর্পণ করবেন বলে চূড়ান্ত হয়েছে।
দিলীপবাবুর প্রস্তাব ছিলো, শুধু কলকাতায় নয়, জেলায় জেলায় বিজেপি নেতারা ওই দিন নিহত দলীয় কর্মীদের উদ্দেশে তর্পণ করবেন। সেই কর্মসূচিও অনুমোদিত হয়েছে।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...