Saturday, June 27, 2026

ফের বঙ্গে জোটের হাওয়া

Date:

Share post:

ফের নির্বাচনের আগে রাজ্যে বাম-কংগ্রেস হাওয়া। পুজোর আগে শরতের আকাশে পেঁজা তুলোর মেঘের মধ্যে দিয়ে এই জোট বার্তা ছড়িয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। জানালেন পুজোর পরেই এই বিষয়ে কর্মসূচি ঠিক হবে। লোকসভা ভোটের ফলে দেখেই না কি কংগ্রেসের এই বোধোদয়। অন্তত এমনটাই দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির। সেই কারণই আগামী বিধানসভা ভোটে বামেদের সঙ্গে জোটের সিদ্ধান্ত।

কিন্তু নির্বাচনের আগেই এই জোট জোট খেলা-বাংলার মানুষ আর বিশ্বাস করবেন তো? গত লোকসভা নির্বাচনের আগে বামেরা শুধু আসন সমঝোতার কথা বললেও, সোমেন মিত্র সহ প্রদেশ নেতৃত্ব 2021 পর্যন্ত বামেদের সঙ্গে জোটের পক্ষে মত দেন। কারণ, শুধু আসন সমঝোতা না করে, রাজপথে লাল ঝান্ডার সঙ্গেই তেরঙ্গা উড়ুক চেয়েছিলেন কংগ্রেসের ছোড়দা। কারণ, 2016-র বিধানসভা নির্বাচনে আসন সমঝোতার সুফল ভোগ করতে পারেনি কংগ্রেস। কিন্তু সে আশায় জল ঢেলে 2019-এর লোকাসভা ভোটে আসন সমঝোতার কথাই বলেছিল বামেরা। কিন্তু তারা জেতা আসত ছাড়তে না চাওয়ায় ভেস্তে যায় সমঝোতাও। এরপরেই শুরু হয় আক্রমণ, পাল্টা আক্রমণের খেলা। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের অভিযোগ ছিল, তাঁদের যোগ্য সম্মান দেয়নি সিপিএম। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সমঝোতা না হওয়ার পিছনে টাকার খেলা রয়েছে বলে মন্তব্য করেন। চুপ করে থাকেননি প্রদেশ কংগ্রেস সভাপতিও। তিনি অভিযোগ করেন বামফ্রন্টের কারণেই জোট হয়নি বাংলায়।

বৃহস্পতিবার, কংগ্রেসের সমাবেশ থেকে সোমেন মিত্র জানান, দু্র্গাপুজোর পরেই বাম-কংগ্রেস জোট নিয়ে রূপরেখা তৈরি করবেন তাঁরা। এখন এবারের জোট সিংহবাহিনীর কৃপা পায় কি না সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-81 বছরের বৃদ্ধ সেজে মার্কিন মুলুকে যেতে গিয়ে ধরা পড়লেন 32 বছরের যুবক

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...