Sunday, March 22, 2026

জলের তোড়ে ভাঙল সংসার

Date:

Share post:

কথায় বলে স্বার্থের খাতিরে হওয়া সম্পর্ক টেঁকে না। কথাটা এবার হাড়ে, হাড়ে টের পাচ্ছে এই দম্পতি। প্রচলিত মিথ অনুযায়ী, বৃষ্টি আনতে গত জুলাই মাসে মধ্যপ্রদেশের ভোপালে ধুমধাম করে দুই ব্যাঙের বিয়ে দেওয়া হয়। এরপর শুধু বৃষ্টি নয়, লাগাতার প্রবল বর্ষণে বন্যা দেখা দেয় এলাকায়। আর সেই বন্যার তোড়েই ভেসে গেল সুখী দাম্পত্য।

মৌসম ভবন জানাচ্ছে, মধ্যপ্রদেশের ভোপালে গত কয়েক সপ্তাহে স্বাভাবিকের চেয়ে ছাব্বিশ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। লাগাতার ভারী বৃষ্টিতে দেখা দিয়ে বন্যা পরিস্থিতি।

বিরূপ হল প্রকৃতি, আর তার কোপ পড়ল ব্যাঙের সংসারে। যাঁরা নিজেদের স্বার্থে একদিন চারহাত থুড়ি চার পা এক করেছিলেন, তাঁরাই আবার সুযোগ বুঝে সংসার ভাঙার সিদ্ধান্ত নেন। ফের ডাক পড়ে পুরোহিতের। উলটো সাতপাক ঘুরিয়ে বিয়ে ভাঙেন তিনি। এভাবে কী ভাঙে সাতজন্মের বন্ধন? কে জানে? বিরহী প্রাক্তন স্বামী-স্ত্রীর এখন মন খারাপের সময়।

এদিকে, যে উদ্দেশে দাম্পত্য ভাঙলেন উৎসাহীরা, তার প্রভাব কিন্তু এখনও দেখা যাচ্ছে না। শহরে লাগাতার ভারী বৃষ্টি হয়েই চলেছে। বন্যার আশঙ্কায় খুলে দেওয়া হয়েছে কালিয়াসোট, ভাদভাদা এবং কোলার বাঁধের বেশ কয়েকটি স্লুইস গেট। শুধু স্বার্থের টানা পোড়েন মাত্র তিনমাসে ভাঙল ভরা সংসার।

আরও পড়ুন-দিলীপ ঘোষই শেষ কথা, বুঝিয়ে দিলেন অমিত শাহ

 

Related articles

ছিঁড়ল ওভারহেডের তার: ছুটির দিনে ব্যাহত হাওড়ায় রেল পরিষেবা

রবিবার সকাল থেকেই ভোগান্তি যাত্রীদের। হুগলি ও ব্যান্ডেল স্টেশনের মাঝে ওভারহেডের তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপর্যস্ত...

অম্বর রায় টুর্নামেন্টে দুরন্ত ছন্দে মার্লিন গ্রুপের ওয়াইএসসিই কলকাতা ক্লাব প্যাভিলিয়ন

সিএবি (CAB) আয়োজিত অম্বর রায় অনূর্ধ্ব ১৩ টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্স ওয়াইএসসিই (YSCE) কলকাতা ক্লাব প্যাভিলিয়নের। বর্তমানে মার্লিন গ্রুপের...

পানিহাটি সরগরম: কলতানকে প্রার্থীপদ প্রত্যাহারের পরামর্শ বিজেপির নারায়ণের

সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় গেরুয়া পতাকা হাতে তুলে বিজেপিতে নাম লিখিয়েছেন ডা নারায়ণ বন্দ্যোপাধ্যায় (Narayan Banerjee)। এবার...

হিমবাহ ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা উত্তর সিকিমে, জারি হাই অ্যালার্ট

ফের ফিরতে চলেছে তিন বছর আগের সাউথ লোনাক লেক বিপর্যয়ের স্মৃতি! আশঙ্কার কালো মেঘ উত্তর সিকিমে (North Sikkim)।...