Sunday, March 22, 2026

আগামী বছর কার্শিয়াং-এ শুরু হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস

Date:

Share post:

আগামী বছর কার্শিয়াং-এ শুরু হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস। ক্যাম্পাসের কাজ অনেকটাই এগিয়েছে বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ শান্তা ছেত্রী।তিনি জানিয়েছেন, এই ক্যাম্পাস তৈরির জন্য রাজ্যের উচ্চশিক্ষা দফতরের থেকে 74 কোটি টাকা বরাদ্দ হয়েছে। ডাও হিলে এই ক্যাম্পাস তৈরি হয়েছে। একটা পাঁচ তলা বাড়ি তৈরি করা হচ্ছে। বাড়িটির জন্য এখনই 49 কোটি টাকা খরচ হয়েছে। চারটে তলাও তৈরি হয়ে গিয়েছে। বৃহস্পতিবার কার্শিয়াং-এ নতুন এই ক্যাম্পাসটির পরিদর্শন করেন শান্তাদেবী।2015-এর অগস্টে কার্শিয়াং-এ প্রেসিডেন্সির নতুন ক্যাম্পাসের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই ক্যাম্পাস তৈরির পাশাপাশি আলাদা করে ছাত্রাবাস, ছাত্রীবাস এবং শিক্ষক শিক্ষিকাদের হোস্টেল তৈরি হচ্ছে।এ জন্য 25 কোটি টাকা খরচ হবে জানিয়েছেন সাংসদ।

Related articles

IPL: ভুল স্বীকার গোয়েঙ্কার, রান পেতে কৌশল বদল পন্থের?

আইপিএল (IPL) মরশুম শুরুর আগেই ভুল স্বীকার করে নিলেন লখনউ (LSG) দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা(Sanjeev Goyenka)। দলের সঙ্গে...

ভারতের ৪ কোটি ১০ লক্ষ শিশু ওভারওয়েট! চাইল্ড ওবেসিটিতে বিশ্বে দ্বিতীয় স্থানে

একদিকে গোটা দেশ ডিজিটাল হওয়ার পথে পা বাড়িয়েছে। করোনা পরবর্তী পরিস্থিতিতে ভারত গর্বের সঙ্গে বিশ্বকে জানিয়েছে অনলাইন শিক্ষা,...

৩০০ টাকার প্রলোভনে মোদির সভা থেকে ফিরতে ‘চোর’ সন্দেহে গণধোলাই

পশ্চিমবাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal 2026 election)। ভোটের দামামা বাজতেই দিল্লি থেকে বিজেপির নেতারা পরিযায়ী পাখির মতো...

কমিশনের অতিরিক্ত কাজের চাপ, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু আরও এক বিএলও-র!

নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত এসআইআরের খেসারত দিচ্ছেন বুথ লেভেল অফিসাররা। রাজ্যে আরও এক BLO মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।...