Saturday, June 27, 2026

রেনবোর বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ভিকুনার ছেলেরা

Date:

Share post:

শনিবার সকাল অবধি স্থান ছিল পাঁচ নম্বরে। কিন্তু বিকেল হতেই চিত্রটা বদলে গেল। পিয়ারলেস ও জর্জ টেলিগ্রাফ ম্যাচ ড্র এবং মহামেডানের জয়, এক ধাপ পিছিয়ে দিয়েছে মোহনবাগানকে। তাই ছয় নম্বর পজিশনে থেকে আজ, রবিবার রেনবোর বিরুদ্ধে মাঠে নামতে চলেছে কিবু ভিকুনার ছেলেরা।

যদিও বিপক্ষ দল সম্পর্কে সমস্ত তথ্য নিয়ে রেখেছেন বাগান কোচ। শনিবার অনুশীলন থেকে তিনি বলেন, ‘রেনবো আমাদের পিছনে থাকলেও ওদের রক্ষণ বেশ ভাল। আক্রমণে ফেলিক্স চিডি আর কাজ়িমও ভয়ঙ্কর। মহমেডানের বিরুদ্ধে ওদের ম্যাচ দেখেছি।’

তবে তিন বিদেশি নিয়ে খেলতে নামা রেনবোর বিরুদ্ধে জয়টা কি সহজ হবে? ছয় নম্বরে থেকে কি কলকাতা লিগ খেতাবের কাছে পৌছবে মেরিনার্সরা? এই উত্তরে ভিকুনা বলেন, কাজটা খুব কঠিন। বাকি রয়েছে আর চার ম্যাচ। এই ম্যাচগুলি থেকে 12 পয়েন্ট চাই আমাদের। সেটাই লক্ষ্য।’

এই মুহূর্তে সাত ম্যাচ খেলে 11 পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে সবুজ-মেরুন শিবির। আগের ম্যাচে এরিয়ানের বিরুদ্ধে হেরে মাঠের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ে কম বিতর্কের সম্মুখীন হতে হয়নি বাংলার এই অন্যতম প্রধান দলকে। এখন দেখা যাক, রেনবোর বিরুদ্ধে জয়ে ফিরতে পারে কিনা মোহনবাগান।

Related articles

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...