Thursday, April 2, 2026

রেনবোকে হারিয়ে লিগের সেকেন্ড বয় মোহনবাগান

Date:

Share post:

জয়ে ফিরল মোহনবাগান। আগের ম্যাচে এই কল্যাণী স্টেডিয়ামেই এরিয়ানের কাছে 1-2 গোলে হারতে হয়েছিল ভিকুনার দলকে। সেই ম্যাচেও বাগানের হয়ে একমাত্র গোল করেছিলেন শুভ ঘোষ। রবিবাসরীয় বিকেলে দ্বিতীয়ার্ধে সেই শুভর করা একমাত্র গোলেই রেনবোকে হারাল সবুজ-মেরুন ব্রিগেড।

এদিন শুরু থেকেই কোনও দল সেরকম ছন্দে ছিল না। একের পর এক আক্রমণ করেও লাভ হয়নি বাগানের। বেশিরভাগ খেলা হচ্ছিল মাঝমাঠে। দু’দলই গোল করার মতো সহজ সুযোগ তেমন তৈরি করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে শুভকে নামান কোচ ভিকুনা। যার ফল পায় হাতেনাতে। 68 মিনিটের মাথায় কর্নার থেকে বেতিয়ার ক্রসে জোরালো হেড করে দলকে এগিয়ে দিলেন শুভ। অন্যদিকে রেনবো হাজার চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি। খেলা শেষ হয় 1-0 ব্যাবধানে। এই জয়ের ফলে 8 ম্যাচে 14 পয়েন্ট হল মোহনবাগানের।

Related articles

সফল উৎক্ষেপণ, দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠালো নাসা! 

চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy space...

ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে রাহুলের দুর্ঘটনার মুহূর্ত! চাঞ্চল্যকর দাবি প্রত্যক্ষদর্শীর

তালসারিতে (Talsari) শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে টলিউড অভিনেতাকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। গোটা...

আজ বাঁকুড়ায় জনসভা অভিষেকের, দুপুরে কাঁথিতে নির্বাচনী পর্যালোচনা বৈঠক

বাংলায় প্রথম দফা নির্বাচনের (West Bengal first phase election) আর মাত্র তিন সপ্তাহ বাকি। জোর কদমে প্রচার চালাচ্ছে...

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...