Wednesday, April 8, 2026

প্রায় আড়াই বছর পরে মোদি-মমতার একান্ত কথা বুধবার দিল্লিতে

Date:

Share post:

প্রায় আড়াই বছর পরে প্রধানমন্ত্রীর মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল, বুধবার বিকেলে দিল্লিতে তাঁদের মধ্যে একান্ত বৈঠক হতে চলেছে। আজ মঙ্গলবার বিকেলের উড়ানে দিল্লি যাবেন মমতা। নবান্ন সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন ‘বকেয়া বিষয়’ ও আর্থিক দাবিদাওয়া নিয়েই নরেন্দ্র মোদির কাছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

গত বছরের 25 মে বিশ্বভারতীর সমাবর্তনে মমতার সঙ্গে শেষ বার দেখা হয়েছিল মোদির। সেখানে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সেবার শান্তিনিকেতনেই হাসিনার সঙ্গে মোদির একান্ত বৈঠক হয়। সেখানে মমতাকে ডাকা হয়নি। মমতার সঙ্গে মোদির মুখোমুখি বৈঠক শেষবার হয়েছে 2017-র 19 এপ্রিল, দিল্লিতে। রাজনৈতিক মহলের বক্তব্য, এই সময়ে মোদি-মমতা সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন – 69 তম জন্মদিনে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা মমতার

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...