Monday, June 8, 2026

স্বেচ্ছাচারের প্রতিবাদ করেছিলেন, তাই রাজীব কুমার গ্রেফতার করে কুণাল ঘোষকে, ভরা কোর্টে জানালো CBI

Date:

Share post:

উত্তর 24 পরগণার জেলা জজের এজলাশ। মঙ্গলবার বেলা 3টে। তখন রাজীব কুমারের আগাম জামিনের আর্জির শুনানি চলছে। রাজীবের আইনজীবী সওয়ালে বলেছেন, CBI উদ্দেশ্যপ্রণোদিতভাবেই রাজীব কুমারকে হেফাজতে নিতে চাইছে। রাজীব কোনওভাবেই এই মামলার সঙ্গে যুক্ত নয়। সুতরাং রাজীবের আগাম জামিন মঞ্জুর করা হোক।

এর উত্তর দিতে এবার এজলাশে দাঁড়ালেন CBI-এর আইনজীবী। এক এক করে তুলে ধরলেন রাজীব কুমার কীভাবে সারদা-মামলার তদন্তে অসহযোগিতা করে চলেছেন। আদালত নির্দেশ দিয়েছে, তদন্তে সহযোগিতার জন্য। সেই নির্দেশকেও বুড়ো আঙ্গুল দেখিয়ে CBI-এর ডাকে সাড়া দিচ্ছেন না। তাঁর বিরুদ্ধে তথ্য লোপাট, তথ্যবিকৃতির নির্দিষ্ট অভিযোগ রয়েছে। রাজীব প্রভাবশালী, তাঁকে বাইরে রেখে এই তদন্ত চালানো সম্ভব নয়।

এর পরই CBI আইনজীবী বলেন, “রাজীব কুমার প্রতিহিংসাপরায়ণ। তাঁর স্বেচ্ছাচারী, আইনবিরুদ্ধ কাজের প্রতিবাদ করেছিলেন বলেই প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে গ্রেফতার পর্যন্ত করেছিলেন ব্যক্তিগত আক্রোশে। ফলে এই মানসিকতার লোককে বাইরে রেখে সঠিক তদন্ত হতে পারবে না।”

প্রসঙ্গত, এই রাজীব কুমার যখন বিধাননগর কমিশনারেটের কমিশনার, তখনই গ্রেফতার করা হয়েছিলো তৎকালীন সাংসদ কুণাল ঘোষকে। কুণাল একটি প্রতিবাদ পত্র জমা দিতে গিয়েছিলেন সেদিন। সেই প্রতিবাদ পত্রে কমিশনার রাজীব কুমার এবং বিধাননগরের তদানীন্তন গোয়েন্দাপ্রধান অর্ণব ঘোষ কীভাবে তাঁকে হেনস্থা করে চলেছন, সে কথাই বলা হয়েছিলো। সেদিন থানায় দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পর রাজীব কুমারের নির্দেশে অর্ণব ঘোষ গ্রেফতার করেছিলো কুণাল ঘোষকে। উল্লেখ্য, কুণালকে কিন্তু CBI কখনই গ্রেফতার করেনি। বিধাননগর পুলিশই গ্রেফতার করেছিলো কুণাল ঘোষকে। সে সময় এই রাজীব কুমারই ছিলেন সেখানকার পুলিশ কমিশনার।
মঙ্গলবার রাজীবের আগাম জামিনের বিরোধিতা করে রাজীব কুমারের প্রতিহিংসার কথার প্রসঙ্গেই আদালতে এসব কথা তুলে ধরেন CBI-এর আইনজীবী।

আরও পড়ুন-স্থগিত রাজীব কুমারের আগাম জামিন মামলার রায়

 

Related articles

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...