Wednesday, February 25, 2026

বাংলার তাঁতের হাটে মিলবে রকমারি গয়নার বাহার

Date:

Share post:

আর কদিন বাদেই পুজো। তাই চলছে সকলের কেনাকাটার শেষ মুহূর্তের প্রস্তুতি। আর পুজোর আগে কেনাকাটার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এক অভিনব উদ্যোগ, যা আপনার পূজোর ‘শপিং দেস্টিনেশন’ হতেই পারে। চলছে রাজ্য সরকার আয়োজিত ‘বাংলার তাঁতের হাট 2019। আগামী 23 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেলা। যেখানে হরেক রকমের শাড়িরর সঙ্গে পাবেন বিভিন্ন ধরনের গয়না, যা আপনার নজর কাড়বেই।

সুদূর শান্তিপুর, ফুলিয়া, বর্ধমান থেকে এখানে স্টল দেওয়া হয়েছে। যেখানে পাওয়া যাচ্ছে ঢাকাই জামদানি থেকে হ্যান্ডলুম, আবার কাঁথাস্টিচ থেকে তসর সিল্ক। আর তার সঙ্গে পাল্লা দিতে বসেছে মাটির বা টেরাকোটার গয়না, যা দিয়ে সাজলে আপনাকে পুজোর নন্দিনী মনে হতেই পারে। রয়েছে নারকেলের মালা, সুপারি দিয়ে তৈরি বিভিন্ন হার ও কানের।

এই মেলা শেষ হয়ে যাওয়ার পরও যাতে আপনি আপনার পছন্দের গয়না পেতে পারেন, তার জন্য ব্যবস্থা করে রেখেছে রাজ্য সরকার। যারা স্টল দিয়ে বসেছে, তাদের প্রত্যেককে 500টি ভিজিটিং কার্ড দেওয়া হয়েছে। যার মধ্যে স্টলের দোকানদারদের ফোন নম্বর সহ সমস্ত তথ্য দেওয়া রয়েছে। যারা কিনতে যাবে, তাদেরকে ওই কার্ড দিয়ে দেওয়া হচ্ছে, যাতে পরবর্তীকালে চাইলেই আপনি আপনার পছন্দের গয়না ফোন করে বাড়িতে বসেই পেয়ে যেতে পারেন। তাই দেরি না করে এখনও যদি এসে না থাকেন বাংলার তাঁতের হাটে, তাহলে ঘুরে যান। না হলে আফসোস রয়ে যাবে।

বাংলার তাঁতের হাটে রকমারি গয়নার সম্ভার

বাংলার তাঁতের হাটে রকমারি গয়নার সম্ভার

Posted by Ekhon BiswaBangla Sangbad on Tuesday, September 17, 2019

আরও পড়ুন-খবরে থাকতে মোদির জন্মদিনের যজ্ঞে!

spot_img

Related articles

কলকাতায় গ্লোবাল ফাউন্ড্রিসের সেমিকন্ডাক্টর কাজ দেখে উচ্ছ্বসিত বাবুল

শিল্প স্টার্ট আপ হোক বা বাংলার সৃজনশীল ইকোসিস্টেম, ক্রমশ উর্ধ্বমুখী সেমিকন্ডাকটরের (Semiconductor) জনপ্রিয়তা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হাবড়া-শিয়ালদহ লোকালে আগুন! আতঙ্কে যাত্রীরা

রেলের পরিকাঠামো যে একেবারেই তলানিতে তা বারবার প্রমাণিত হচ্ছে। বুধবার ব্যস্ত সময়ে বিধাননগর স্টেশনে (Bidhan Nagar Station Incident)...

হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে মামলা শীর্ষ আদালতে! ফের আইনি জটিলতায় ৩২ হাজার চাকরি

নতুন করে আইনি জটে বিদ্ধ হতে চলেছে প্রায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে...

বিয়ের মঞ্চে কনেকে গুলি! অভিযুক্তর পরিচয় জেনে স্তম্ভিত সকলে

বিয়ের আনন্দ মুহূর্তেই বদলে গেল ভয়াবহ ঘটনায়। বিহারের (Bihar) বক্সার (Buxar) জেলার চৌসা এলাকায় বিয়ের মঞ্চে মালাবদলের সময়...