Wednesday, April 8, 2026

32 দিনের মাথায় জাগুয়ার কাণ্ডে চার্জশিট পেশ

Date:

Share post:

জাগুয়ার কাণ্ডে অবশেষে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। ঘটনার 32 দিনের মাথায় বুধবার শহরের মেট্রোপলিটন আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। রাঘেব পারভেজ, আরসালান পারভেজ ও তাঁদের মামা মহম্মদ হামজার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। জাগুয়ারের চালকের বিরুদ্ধে আইপিসি 302, 308 ও মোটর ভেহিক্যালস অ্যাক্ট 119, 177 নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাঘেবের ভাই আরসালানের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট সহ আরও বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। 16 আগস্ট মধ্যরাতে লাউডন স্ট্রিট ও শেক্সপিয়ার সরণির মোড়ে একটি জাগুয়ার ধাক্কা মারে একটি মার্সিডিজকে। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে মার্সিডিসকে ধাক্কা দেওয়ার পরে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সংলগ্ন পুলিশ কিয়স্কে ধাক্কা মারে। সেখানে দাঁড়িয়ে ছিলেন দুই বাংলাদেশি যুবক-যুবতী। ঘটনাস্থলেই মারা যান তাঁরা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিখ্যাত বিরিয়ানি রেস্তোরাঁর মালিকের ছেলে আরসালান পারভেজই গাড়িটি চালাচ্ছিলেন। কিন্তু গাড়ির সিলিকন বাইটস টেস্টে ধরা পড়ে আরসালান দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন না। জাগুয়ার থেকে বিডিআর সংগ্রহ করেন বিশেষজ্ঞরা। সেই নম্বরের সূত্র ধরেই খোঁজ পাওয়া যায় রাঘেবের। পুলিশ জানতে পারে গাড়ি চালাচ্ছিলেন রাঘেবই। কিন্তু তিনি ততক্ষণে মামার সাহায্যে দুবাই পালিয়ে গিয়েছেন। পুলিশ নজরদারি চালাচ্ছিল। কলকাতা ফেরার পরেই গ্রেফতার করা হয় আসল অভিযুক্ত রাঘেব পারভেজকে।

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...