Tuesday, May 19, 2026

এবার দেশ ছেড়ে বিদেশে জয়ের যাত্রা শুরু রাণুর

Date:

Share post:

এবার দেশ ছেড়ে বিদেশে জয়ের যাত্রা শুরু রাণু মণ্ডলের। জানা গিয়েছে, মঙ্গলবার অতীন্দ্র চক্রবর্তী আর তপন দাসের সঙ্গে পাসপোর্ট অফিসের সামনে দেখা যায় রাণুকে। তিনি এখন সেলিব্রিটি, তাই তাঁকে চিনতে মানুষের দেরি হয়নি।

এতদিন হিমেশের ছবিতে প্লে-ব্যাক করেছেন রাণু। কিন্তু এবার হয়তো দুবাই বা আমেরিকার কোনও কনসার্টে দেখা যাবে রানাঘাটের রাণু মণ্ডলকে। এই ইঙ্গিত দিয়েছেন অতীন্দ্র নিজে।

অতীন্দ্র জানিয়েছেন, রাণুদি তাঁর পাসপোর্টের জন্য কাগজপত্র দিতেই তাঁদের পাসপোর্ট অফিসে আসা। প্রবাসী ভারতীয়রা এখন সোশ্যাল মিডিয়ার’ রাণুর গান শুনতে আগ্রহী। এই নিয়ে নাকি অতীন্দ্রকে অনেক জায়গা থেকে ফোনও করা হয়েছে। তাই পাসপোর্ট বানিয়ে রাখছেন রানু। আর ম্যানেজার হিসেবে অতীন্দ্রও পাসপোর্ট করিয়ে নিচ্ছেন।

সূত্রের খবর, বাংলাদেশ থেকে নাকি প্লে-ব্যাকের অফার পেয়েছেন রাণু। এই কারণেই তড়িঘড়ি পাসপোর্ট বানাচ্ছেন। যদিও এই খবর সম্পর্কে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

Related articles

মাথা নত করব না: পুরসভার নোটিশ নিয়ে সাফ জানালেন অভিষেক

কলকাতা পুরসভার তরফ থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাট রোড এবং...

ভারতে মানবাধিকার লঙ্ঘন: নরওয়েতে মোদির পথেই প্রশ্ন এড়ালো বিদেশ মন্ত্রক

সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্ব এক নম্বর দেশ নরওয়ে। তাই সেখানে সাংবাদিকও ভেবেছিলেন যে কোনও প্রশ্ন করলেই উত্তর পাওয়া...

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার পুরসভায় প্রশাসক নিয়োগ রাজ্যের

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার (West Bengal Govt.)। পুর আইন অনুযায়ী নতুন বোর্ড গঠন...

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...