Saturday, June 13, 2026

বেনজির উদ্যোগ, পুজো প্রাঙ্গণেই শিশুদের স্তন্যপানের ব্যবস্থা রেখেছে কমিটি

Date:

Share post:

কিছুদিন আগেই নজর কেড়েছিলো এই খবর। কলকাতার এক শপিং মলে এক মহিলাকে মাতৃদুগ্ধ খাওয়াতে বাধা দিয়েছিলেন মলের নিরাপত্তারক্ষীরা। রাজ্যজুড়ে রীতিমতো বিতর্ক হয় বিষয়টি নিয়ে।

কার্যত সেই ঘটনার প্রতিবাদ জানাতেই এবার পুজোমণ্ডপের পাশেই শিশুদের স্তন্যপানের ব্যবস্থা রাখছে শহরের একাধিক পুজো কমিটি। বাচ্চাদের নিয়ে ভিড়ের মধ্যে মায়েদের ঠাকুর দেখতে যাতে কোনও সমস্যা না-হয়, সেকারনেই এই প্রচেষ্টা।
‘ফেস্টিভ্যাল এক্সপিরেনসিয়া’ নামে একটি সংস্থা পুজোর আগে থেকেই এই চেষ্টা শুরু করে। আপাতত সাড়া দিয়েছে
আহিরিটোলা সার্বজনীন, সল্টলেক এফডি এবং চক্রবেড়িয়া সার্বজনীন, এই তিন পুজো কমিটি। এই তিন পুজো কমিটিই এ বার মায়েদের জন্য তাঁদের শিশুদের স্তন্যপান করানোর ব্যবস্থা রেখেছে মণ্ডপের পাশেই। চক্রবেড়িয়া পুজো কমিটির তরফে অসীমকুমার বসু বলেন, ‘দারুণ একটা উদ্যোগ। পুজোমণ্ডপের পাশে শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর ব্যবস্থা। এটা সত্যিই খুব প্রয়োজন ছিল। কারণ, লাখ লাখ মানুষ পুজোর চার দিন শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ঠাকুর দেখেন। ছোট শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর জন্য নির্দিষ্ট কোনও জায়গা থাকে না। অনেকেরই এতে খুব সমস্যা হয়।’ সাংবাদিক বৈঠক করে এই মহতী উদ্যোগের কথা জানানোর সময় সেখানে হাজির ছিলেন গায়ক রূপম ইসলাম, ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তরা।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...