Saturday, June 20, 2026

ধুন্ধুমার যাদবপুর বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

এবিভিপি অনুষ্ঠানকে ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার দুপুরে এনআরসি নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে যান কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান নকশালপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। তাই নিয়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। বাবুল সুপ্রিয়, অগ্নিমিত্রা পল সহ উপাচার্য ঘেরাও করেন বিক্ষোভকারীরা । এরপর সিআরপিএফ গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে বের করে আনার চেষ্টা করে। ধস্তাধস্তিতে বাবুল সুপ্রিয় জামা ছিড়ে যায় বলে অভিযোগ। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। অভিযোগ, তাঁত শাড়িও টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয়। সন্ধে যত গড়ায়, তত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে। এবিভিপি সদস্যরা এরপরে এসএফআইয়ের ইউনিয়ন রুমে ঢুকে সমস্ত জিনিসপত্র, কম্পিউটার ভাঙচুর করে। সেখানে থাকা আসবাব বাইরে বের করে আগুন জ্বালিয়ে দেন এবিভিপি সর্মথকরা। এই অভিযোগ জানিয়েছেন এসএফআইয়ের সদস্যরা। ছাত্র সংসদের ঘরের ভিতরে লাল কালি দিয়ে সমস্ত পোস্টার ছবি রাঙিয়ে দেয়া হয় এবং দেওয়ালে লাল কালি দিয়ে এবিপি লিখেও দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় পুলিশ বাহিনী। এই পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল। রাজ্যপালের গাড়িতে বসে থাকেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। কিন্তু তাঁদের কাউকেই বাইরে বেরোতে দেননি বিক্ষোভকারীরা। এই অবস্থায় অসুস্থ হয়ে পড়েন উপাচার্য ও সহ-উপাচার্য। তাঁদের হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে। আগুন নেভাতে দমকল বাহিনী পৌঁছলে সেই গাড়ি আটকে দেন এবিপি সর্মথকরা। সব মিলিয়ে রণক্ষেত্র চেহারা নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর সহ গোটা এলাকা।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...