Saturday, June 20, 2026

বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভের আঁচ রাজপথে

Date:

Share post:

দিনভর উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। এবিভিপি-র এনআরসি সংক্রান্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের যোগদান ঘিরে রণক্ষেত্র চেহারা নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। বিকেল গড়িয়ে সন্ধে নামলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে গোটা অঞ্চল। বিশ্ববিদ্যালয়ের গোলমালের আঁচ এসে পড়ে সংলগ্ন রাস্তাতে। যাদবপুর থানা থেকে এইট বি বাসট্যান্ড ছাড়িয়ে পুরো রাস্তা কার্যত এবিভিপি সমর্থকদের দখলে চলে যায়। মোটা বাঁশ, লাঠি নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে সারা রাস্তায় দাপিয়ে বেড়ান।এবিভিপি সর্মথকরা। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে রাজপথ। কাজের দিনে বাড়ি ফেরার পথে আটকে পড়েন পথচারীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গোলমালে নাজেহাল পথচলতি মানুষ। পুলিশ, প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও দীর্ঘক্ষণ ব্যাহত হয় যান চলাচল। আটকে পড়ে আম্বুলান্সও। এর জেরে অনেককেই বাস-অটো থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে হয়।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...