Wednesday, March 25, 2026

“মাদলের তালে” মাততে আসতেই হবে চুঁচুড়ার বেগুনতলা সর্বজনীন পুজো মণ্ডপে

Date:

Share post:

প্রবেশদ্বারের দু’দিকের উঁচু টাওয়ার থেকে দুই আদিবাসী রমনী ধামসা বাজিয়ে আপনাকে স্বাগত জানাবে। গাছ-গাছালি ঘেরা আদিবাসীদের গ্রামে ঢুকলেই আপনি পাবেন সবুজের ছোঁওয়া। যেখানে পাট, ভুট্টা, লাউ, কুমড়ো, কলা প্রভৃতি গাছের সারি আপনার মন জয় করবেই। সঙ্গে কানে ভেসে আসবে ধামসা-মাদলের সুরেলা শব্দ। 18 বছরে মা দূর্গার আরাধনায় এমনই ব্যাবস্থা করতে চলেছে চুঁচুড়ার বেগুনতলা সর্বজনীন। এই সর্বজনীন পুজো প্রতি বছরই নতুন-নতুন চমক দিয়ে আসছে শহরবাসীকে। এবারেও তার অন্যথা হবে না। এবারে এখানকার থিম “মাদলের তালে”। প্রায় তিনমাস আগে থেকে এই থিমের কাজ শুরু হয়। বেগুনতলার মাঠ জুড়ে রিতিমতো চাষ করে বিভিন্ন গাছগাছালি তৈরি করা হয়েছে। থিমের সাথে সামঞ্জস্য রেখেই এখানকার প্রতিমা তৈরি হবে বলে জানান উদ্যোক্তারা।

Related articles

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...

সারা অতীত, শিল্পপতির মেয়ের প্রেমে মজেছেন শুভমান!

সারা তেন্ডুলকরের পর অনন্যা। আবারও সম্পর্কের গুঞ্জনে শিরোনামে শুভমান গিল(Shubman Gill)। এতদিন সারা তেণ্ডুলকর-এর সঙ্গে তাঁর নাম জড়িয়ে...

আদালতের নির্দেশিকায় ভুয়ো ভিডিও মামলায় স্বস্তিতে গম্ভীর

ভুয়ো ভিডিও মামলায় বড় স্বস্তি পেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মেটা,...