Thursday, April 2, 2026

বাবুল নিগ্রহকে কার্যত ‘গণতান্ত্রিক’ বললেন অপর্ণা সেনরা

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রীর নিগ্রহের ঘটনাকে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ বলে আখ্যা দিলেন রাজ্যের সংস্কৃতিজগতের বিশিষ্টরা। সিটিজেন স্পিক ইন্ডিয়া নামে এক ব্যানারে অপর্ণা সেন, অনুপম রায়, পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক সেন, ঋদ্ধি সেন, রূপম ইসলাম, সুদেষ্ণা রায়, সোহাগ সেন সহ বেশ কয়েকজনের পক্ষে থেকে একটি বিবৃতি দেওয়া হয়। তাতে বলা হয়েছে, বাবুল সুপ্রিয়র চুল ধরে টানাটানি, তাঁর চশমা চোখ থেকে খুলে নেওয়া, শার্ট ছিড়ে দেওয়া, কেন্দ্রীয় মন্ত্রীকে কার্যত ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টাকে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদের একটা লক্ষণ বলে মত অপর্ণা সেনেদের। এটাকে প্রতিহত করতে বাবুল সুপ্রিয় ভূমিকা এবং তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীদের ভূমিকারও নিন্দা করেছে এই ফোরাম। এমনকী, এ কথাও বলা হয়েছে, যে উপাচার্যের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর এবং ছাত্রদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের আচরণও অশনি সংকেত। ছাত্রদের সঙ্গে আসামীর মতো ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন এই বুদ্ধিজীবী। কেন্দ্রীয় মন্ত্রীর উপর আক্রমণের ঘটনাকে প্রায় সব রাজনৈতিক দলগুলি নিন্দা করছে। কিন্তু তথাকথিত শুধু গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বজায় রাখতে বুদ্ধিজীবী মহলের এই ধরনের অতি বামপন্থাকে সমর্থন, তাদের বিচার ক্ষমতা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে।

আরও পড়ুন – বাবুলের উপর হামলায় বহিরাগতযোগ; দেখুন এ কে?

Related articles

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...