Saturday, June 27, 2026

‘ড্রেস কোড’ না মানায় সমাবর্তনের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হল ছাত্রীকে

Date:

Share post:

যার শ্রেষ্ঠত্বের স্বর্ণপদক পাওয়ার কথা তাকেই কিনা মঞ্চ থেকে ফিরিয়ে দেওয়া হল। তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। রাঁচির মারওয়ারি কলেজের সমাবর্তনে ডিগ্রির শংসাপত্র নেওয়ার জন্য ডাকও পেয়েছিলেন। কিন্তু শুধুমাত্র ‘ড্রেস কোড’ না মানায় তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলো। কি দোষ করেছিলেন নিশাত ফতিমা ? ধর্মীয় রীতি অনুযায়ী কলেজের নির্দিষ্ট পোশাকের উপর বোরখা পড়েছিলেন। কিন্তু সেই পোশাকই যে তাকে বিপাকে ফেলবে, তা কখনও ভাবতে পারেননি। যদিও কলেজ কর্তৃপক্ষর দাবি, কলেজের সমাবর্তনে নির্দিষ্ট ‘ড্রেস কোড’ মানতে হয়। ওই ছাত্রী তা না মানায় তাকে ডিগ্রির শংসাপত্র দেওয়া হয়নি। কলেজ কর্তৃপক্ষ আরও দাবি করেন, ছেলেদের জন্য কুর্তা পাঞ্জাবি এবং মেয়েদের জন্য শাড়ি পরা অনেক আগেই বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু নিশাত ফাতিমা তার ধার ধারেননি। যদিও ছাত্রীর বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী আমার মেয়ে কোনও অন্যায় করেনি। যে কোনও জনবহুল জায়গায় আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী পোশাক পরা বাধ্যতামূলক।

আরও পড়ুন – অবরোধে নাকাল পথচারীরা

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...