Sunday, June 14, 2026

যাদবপুরে উপাচার্যের পাশে দাঁড়িয়েই সরব পার্থ

Date:

Share post:

রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এক বিবৃতিতে পুরোপুরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়েছেন। কার্যত রাজ্যপালের বিরোধিতা করেছেন তিনি। পার্থবাবু বলেছেন,” তৃণমূল গতকালের অবস্থানে অনঢ় আছে। আমরা রাজ্যপালের পদকে সম্মান করি। আশা করি তিনি উপাচার্য ও ছাত্রদের প্রতি ন্যায়বিচার করবেন। আমরা শিক্ষক ও ছাত্রদের পক্ষে। গতকাল প্রশাসন শান্তিপূর্ণ ভূমিকা পালন করেছে। যারা ছাত্রদের, বিশেষত ছাত্রীদের নিগ্রহ করে ক্যাম্পাসে ভাঙচুর করেছে, তাদের শাস্তি আমরা দেবই। উপাচার্যের পাশে আছি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। বিশেষভাবে বলি, এটা স্বশাসিত সংস্থা। রীতি অনুযায়ী উপাচার্যের অনুমতি ছাড়া পুলিশ ঢুকতে পারে না।

আরও পড়ুন – বাবুলের উপর হামলায় বহিরাগতযোগ; দেখুন এ কে?

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...