Saturday, June 13, 2026

রাজীবের খোঁজে বিষ্ণুপুরের রিসর্টে সিবিআই

Date:

Share post:

রাজীব কুমারকে খুঁজে পেতে ফের তল্লাশিতে সিবিআইয়ের বিশেষ দল। বৃহস্পতিবার বাইপাসের ধারে হোটেল আর আইপিএস অফিসারদের মেসে তল্লাশি চালানোর পর আজ, শুক্রবার ফের চিরুণি তল্লাশি। রাজীব কুমারের 34 নম্বর পার্ক স্ট্রিটের বাড়িতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পাশাপাশি বিষ্ণুপুরে ‘ইবিজা’ নামে একটি রিসর্টে তল্লাশি চালায়। তল্লাশি চালানো হয় পার্ক স্ট্রিটের ‘সিদ্ধা’ বহুতলে। এছাড়াও কলকাতার আশপাশ অঞ্চলে আর কয়েকটি জায়গায় চলছে রাজীব কুমারের সন্ধান।

দক্ষিণ 24 পরগণার বিষ্ণুপুরের রিসর্টটিতে দুপুরেই তল্লাশি শুরু হয়। চারজনের দলটি রিশেপসন থেকে শুরু করে জিজ্ঞাসাবাদ। পরে রিসর্টের কর্তাদের নিয়ে বৈঠক করেন তাঁরা। কর্মীদের বক্তব্য, রাজীব কুমার সেখানে যাননি। সিদ্ধা বহুতলে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্টে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেও ছিলেন না রাজীব কুমার।

আরও পড়ুন – যাদবপুর নিয়ে মিছিল, পাল্টা মিছিলে তীব্র যানজট

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...