Wednesday, April 8, 2026

দেরিতে মিড ডে মিল উত্তেজনা রাধারানি স্কুলে

Date:

Share post:

হুগলির পান্ডুয়ার রাধারানি বালিকা বিদ্যালয়ে দেরিতে মিড ডে মিল দেওয়ার অভিযোগ। ঘেরাও হলেন শিক্ষিকারা। শুক্রবার বেলা দেড়টার পরে স্কুলে আসেন প্রধান শিক্ষিকা। তাঁর কাছেই ছিল স্কুলের ভাড়ার ঘরের চাবি। ফলে রান্না শেষ হতে হতে চারটে বেজে যায়। সেই সময় বেশিরভাগ ক্লাসের ছুটি হয়ে যাওয়ায় মিড ডে মিল খেতে পায়নি অধিকাংশ ছাত্রী। এরপরই তাদের অভিভাবকরা স্কুলে গিয়ে বিক্ষোভ শুরু করে। স্কুলের শিক্ষিকারা অধিকাংশ সময়েই দেরিতে আসেন বলে অভিযোগ অভিভাবকদের।

স্কুলে বায়োমেট্রিক মেশিন বসানো এবং তা নিয়ে গোলমালের জেরে কয়েকদিন আগেই খবরের শিরোনামে আসে এই স্কুল। বিভিন্ন বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে অন্য শিক্ষিকাদের বিরোধে লেখাপড়া শিকেয় বলেও অভিযোগ অভিভাবকদের। শুক্রবার, গোলমালেল খবর পেয়ে স্কুলে যান পান্ডুয়ার জয়েন্ট বিডিও। অভিভাবকদের অভিযোগের বিষয়টি তিনি বিডিওকে জানানোর আশ্বাস দেন। সন্ধে সাড়ে সাতটা নাগাদ ঘেরাও মুক্ত হন শিক্ষিকারা।

Related articles

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...