Saturday, June 13, 2026

মাঠ দখল ঘিরে উত্তেজনা ভদ্রেশ্বরে

Date:

Share post:

মাঠ দখলকে কেন্দ্র করে উত্তেজনা ভদ্রেশ্বর দক্ষিণ পাড়ায়।প্রায় দেড় বিঘা মাঠে বহু বছর থেকে খেলাধুলো করে আসছেন দক্ষিণ পাড়ার সূর্য সংঘ ক্লাবের সদস্যরা। ওই মাঠের মালিক জ্যোতির্ময় মণ্ডল দখলদারির অভিযোগ করে ক্লাবের বিরুদ্ধে মামলা করেন। 10 বছর মামলা চলার পরে মালিকের পক্ষে রায় দেয় হাইকোর্ট। পুলিশকে সঙ্গে নিয়ে মাঠ দখল করতে গেলে প্রথমে বাধা দেন ক্লাবের সদস্যরা। এরপর তাঁরা ভদ্রেশ্বর স্টেশন থেকে দিল্লি রোডের রাস্তা অবরোধ করেন। ভদ্রেশ্বর রেল স্টেশনের কাছে অবরোধ হওয়ার ফলে যানজট দেখা দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...