Wednesday, April 8, 2026

মার্কোসের গোলে জয় পেয়ে লিগের দৌড়ে টিকে রইল ইস্টবেঙ্গল

Date:

Share post:

ইস্টবেঙ্গল – 1 (মার্কোস)

রেনবো – 0

পড়শি ক্লাব মোহনবাগানের লিগ জয়ের আশা শেষ হয়ে গেলেও রেনবোর বিরুদ্ধে জিতে লিগের দৌড়ে টিকে রইল ইস্টবেঙ্গল। যদিও এই জয় আরও সহজ হতে পারতো। তবুও ঘরের মাঠে ‘ডু অর ডাই’ ম্যাচে সেরকম আক্রমণাত্মক পারফরম্যান্স দেখা গেল না লাল-হলুদ শিবিরের। মার্কোসের করা গোলে কষ্ট করে 1-0 ব্যবধানে জিতল ইস্টবেঙ্গল।

লিগের শুরুতে কোচ প্রশান্ত চক্রবর্তী রেনবোকে ডুবিয়ে দেওয়ার পর ইস্টবেঙ্গলের ঘরের ছেলে সৌমিক দে’র হাতে দলের দায়িত্ব ওঠে। সৌমিকের ছেলেরা এদিন দাঁতে দাঁত চেপে লড়াই দিলেন। কঠিন প্রতিপক্ষকে এদিন এক ইঞ্চি জমি ছাড়েননি রেনবো ফুটবলাররা।

কর্দমাক্ত মাঠে এদিন শুরু থেকেই আক্রমণের পথে হাঁটে ইস্টবেঙ্গল। কিন্তু, রেনবোর রক্ষণ ভেদ করে গোলের সুযোগ তৈরি হচ্ছিল না। অবশেষে, সেই সুযোগ আসে 35 মিনিটে। রেনবোর রক্ষণের সামান্য ভুলে পেনাল্টি পেয়ে যায় ইস্টবেঙ্গল। মার্কোস মার্টিন পেনাল্টি স্পট থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন। এরপর দু’পক্ষই বেশ কয়েকটি আক্রমণ শানায়। কিন্তু, কোনওপক্ষই তা কাজে লাগাতে পারেনি। ম্যাচ শেষ হয় 1-0 গোলে। আজকের জয়ের ফলে লিগের লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখল লাল-হলুদ শিবির।

Related articles

অপরিবর্তিত রেপো রেট, যুদ্ধবিরতি ঘোষণা হতেই রকেট গতি সেনসেক্সে!

বর্তমানে রেপো রেট ৫.২৫%। তিন দিনের বৈঠক শেষেও রেটে কোনও পরিবর্তন করলো না রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার, ৮ এপ্রিল...

”আদিবাসী লাঞ্ছনা”, প্রকাশ্যে দলিত যুবককে খাওয়ানো হল গোবর! নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

ন্যাক্কারজনক ঘটনা বিজেপির(BJP) ওড়িশায় ( Odisha)। গেরুয়া রাজ্যে নারী নির্যাতন, আদিবাসী অত্যাচার, জোর করে জমিয়ে ছিনিয়ে নেওয়া নতুন...

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...