Thursday, April 2, 2026

একটি পুরনো ছবি পোস্ট করে আবেগে ভাসলেন হার্দিক

Date:

Share post:

এখন তিনি ভারতীয় দলের এক অন্যতম জনপ্রিয় ক্রিকেটার তথা অলরাউন্ডার। তিনি এখন প্রতিষ্ঠিত। বাইশ গজ তাঁকে কম সফলতা দেয়প্নি। কথা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে। কিন্তু হার্দিকের এই সফলতা পাওয়া কি সহজ ছিল? না ছিল না। আজকের হার্দিক পান্ডিয়া একটা সময় ট্রাকে চেপে পাড়ার ক্লাবে খেলতে যেতেন। আর এমনই এক ছবি নিজের ইন্সটাগ্রামে পোস্ট করে পুরনো স্মৃতি রোমন্থন করেছেন হার্দিক।

গুজরতের এক অখ্যাত জায়গা থেকে বাইশ গজে নিজের লড়াইটা শুরু করেছিলেন হার্দিক। তারপর একটু একটু করে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া। কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের ফলে কোহলি ব্রিগেডে নিজের নাম লেখাতে সক্ষম হয়েছেন হার্দিক। আর এখন সেই পুরনো স্মৃতিকেই একটি ছবি পোস্টের মাধ্যমে ফিরে দেখলেন তিনি, যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

আরও পড়ুন – ধোনির পরিবর্ত হিসেবে ঋষভকেই বেছে নিলেন গাভাসকর

ইন্সটাগ্রামে পুরনো ছবিটি পোস্ট করে হার্দিক লিখেছেন, ‘সেই সময় স্থানীয় ম্যাচ খেলতে ট্রাকে চেপে যেতাম। ওই সময়টায় এখনকার মতো এত স্বাচ্ছন্দ্য ছিল না। কিন্তু ওই সময়টাই আমায় অনেক কিছু শিখিয়েছে। এটা এক অসাধারণ যাত্রা আমার কাছে। এই জন্য আমি এই খেলাটাকে এত ভালবাসি।’

আরও পড়ুন – আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হলেন লঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...