Saturday, June 13, 2026

ধোনির পরিবর্ত হিসেবে ঋষভকেই বেছে নিলেন গাভাসকর

Date:

Share post:

বিশ্বকাপের পর থেকে এখনও ব্যাট হাতে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। বিশ্বকাপে তাঁর ভাল পারফরম্যান্স ছিল না। এমনকি তাঁর মন্থর ব্যাটিংয়ের জন্য তাঁকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। তারপর নিজেই বাইশ গজ থেকে দু’মাসের জন্য বিরতি নিয়েছিলেন। কাশ্মীরে লেফটানেন্ট কর্ণেলের প্রশিক্ষণ নেন তিনি। কিন্তু সেই প্রশিক্ষণ সেরে প্রায় গত একমাস আগে ফিরে এসেছেন মাহি। তবুও এখনও দলে তাঁকে যোগ দিতে দেখা যায়নি। তাহলে কি ধোনি জমানা অতীত? এমনটা ক্রিকেটের একাংশ মনে করছে। আর যাঁরা এমন মনে করছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর। তিনি ধোনির থেকে তরুণ শক্তি ঋষভ পন্থকে এগিয়ে রেখেছেন।

আরও পড়ুন – আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হলেন লঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়

এ বিষয়ে সানি ভাই বলেন, ‘আমার মতে টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে ভবিষ্যতের দিকে তাকাতে হবে। ভারতীয় ক্রিকেটে ধোনির অবসান অনস্বীকার্য। তাই ওকে পেরিয়ে সামনে এগিয়ে যেতে হবে। কিন্তু কোনওরকম চাপ প্রয়োগ ছাড়াই ধোনিকে অবসর নেওয়ার সুযোগ দিতে হবে।’

এরপরেই ধোনির পরিবর্ত হিসেবে ঋষভের নাম উঠে আসা প্রসঙ্গে গাভাসকরের আরও সংযোজন, ‘ঋষভ পন্থ কত নম্বরে ব্যাট করতে নামে, চার নাকি পাঁচ? যত নম্বরেই খেলুক না কেন, আমার মনে হয় অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে ওর ব্যাটিং অর্ডার অনেকটাই স্পষ্ট হয়ে যাবে। যেভাবে ও টেস্টে নিজের কেরিয়ার শুরু করেছে, তা যথেষ্ট ভাল। তবে ওর খেলার মূল্যায়ন হবে, এটাই স্বাভাবিক। আমার মনে হয়, যা হচ্ছে, তা পন্থের জন্য ভালই হচ্ছে। নিজের ভুল-ত্রুটি শুধরে নেওয়ার সময় পাচ্ছে ও।’ এভাবেই ধোনির অবসর ও পন্থের ভবিষ্যত নিয়ে মন্তব্য করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।

আরও পড়ুন – মোহালিতে কোহলির ‘বিরাট’ ব্যাটিং ঝড়ে সহজ জয় ভারতের

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...