Friday, June 19, 2026

নাগরিকপঞ্জির আতঙ্কে বসিরহাটে মৃত্যু বৃদ্ধার

Date:

Share post:

বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানা বাকড়া গ্রামের ঘটনা। এনআরসি আতঙ্কের জেরে সুন্দরবনের বাঁকড়া গ্রামের বছর(55) আলেয়া বেওয়ার মৃত্যু হল। শুক্রবার বিকেলে শ্বশুর বাড়ি হাসনাবাদ থানার কাটাখালি গ্রামে থেকে হিঙ্গলগঞ্জ থানা সুন্দরবনের বাঁকড়া গ্রামে বাপের বাড়িতে 1971 সালের জমির দলিল আনতে গিয়েছিল ওই বৃদ্ধা,সেখানেই ভাইদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন ওই ব‍্যাক্তি,এরপর সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই বৃদ্ধার। এই ঘটনার জেরে গ্রামে শোকের ছায়া নেমেছে ।এবং গোটা হিঙ্গলগঞ্জ জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এনআরসি নিয়ে বড় ছেলে মোশারফ গাজী, মৃতার ছোট ভাই লুৎফর গাজী, বলেন বেশ কয়েকদিন ধরে এনআরসি আতঙ্কে ভুগছিল আমার দিদি, এবং জমির দলিল খোঁজার চেষ্টা করছিল। 1971 সালের জমির দলিল না মেলায় সেই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আমার দিদির, এমনটা দাবি বাপের বাড়ির পরিবারের। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তদন্ত করে দেখছে ঠিক কী কারণে মারা গেলেন ওই ব‍্যাক্তি। এনআরসি জের? না অন্য কোনো কারণ? না শারীরিক অসুস্থতা?

আরও পড়ুন-রাজ্যপালের পর উপাচার্যকে হাসপাতালে দেখতে গেলেন পার্থ

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...