Wednesday, March 25, 2026

বাবুলের দয়ায় এখন বাঁচতে হচ্ছে বহিরাগত বিপ্লবীকে

Date:

Share post:

ঘটনার দিনও ঠান্ডা মাথায় বিপ্লবীদের দশ গোল দিয়েছিলেন বাবুল। নিজের দেহরক্ষীদের সক্রিয় হতে দেন নি। গায়ে হাত দেওয়া বেয়াদপদের কোর্টে বল রেখে দিনভর প্রচার নিয়েছেন। পরিণত রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন ঠান্ডা মাথায়।

এখন আবার অতিবিপ্লবীদের দশ গোল দিলেন।

সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রটি যাদবপুরে গিয়ে বাবুলের চুল টেনেছিল, পরিচয় ফাঁস হতেই কান্নাকাটি শুরু। ছেলেটি নিজে এখন ব্যাকফুটে গিয়ে কুযুক্তি দিচ্ছে। ছেলের মা হাত জোড় করে বাবুলকে বলছেন ক্ষমা করে দিতে। পুলিশি মামলা হলে ক্ষতি হবে।

বাবুল চাইলে পুলিশকে বলতে পারতেন। বলেন নি। উল্টে অসহায় মাকে জানালেন, যান ক্ষমা করে দিলাম।

এতে বাবুলের ইমেজ বাড়ল।
আর বহিরাগত অতিপাকা অতিবাম ছানাটির গালে একটি অদৃশ্য চপেটাঘাত হল। তারা যে কত অসার, অসভ্য, সেটা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বাবুল। যে ছেলের অতিপাকামির জন্য মাকে করজোড়ে ক্ষমা চাইতে হয়, সেই ক্ষমায় সাড়া দিয়ে বাবুল নিজের উচ্চতাই বাড়ালেন।

আরও পড়ুন-“চিন্তা করবেন না মাসিমা, ক্ষতি হবে না আপনার ছেলের”, ট্যুইটে জানালেন বাবুল

 

Related articles

কমিশনের সাপ্লিমেন্টারি তালিকা প্রহসন: পথে নেমে প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চ

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে তাতে ধোঁয়াশার শেষ নেই। পরিশেষে হয়রান...

রামনবমী ঘিরে কড়া নিরাপত্তা, উচ্চপর্যায়ের বৈঠক নবান্নে

রামনবমীকে সামনে রেখে রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করল রাজ্য প্রশাসন। বুধবার বিকেলের ওই বৈঠকে...

গোলোকধাঁধা সাপ্লিমেন্টারি তালিকা: ডিলিটেড তো বটেই, কমিশন জানেই না কত নাম আপলোড হয়েছে

সোমবার প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বিস্তারিত কী আছে বুধবারও তার জবাব দিতে পারল না নির্বাচন কমিশন। যাচাই প্রক্রিয়ার...

হ্যাকিং না বজ্জাতি? ‘দুই ভাই’ শুধু চক্রান্ত করে, নকশালবাড়ি থেকে কমিশন-বিজেপিকে তোপ মমতার 

ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে নকশালবাড়ির সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...