Monday, April 13, 2026

লুকোচুরির মধ্যেই রাজীব ঘনিষ্ঠ আরেক দুঁদে অফিসারকে নোটিশ দিলো সিবিআই

Date:

Share post:

ADG CID “পলাতক” রাজীব কুমারের খোঁজ চালানোর মধ্যেই চিটফান্ড তদন্তে আরও এক পুলিশ অফিসারকে নোটিশ ধরলো সিবিআই। রাজীব ঘনিষ্ঠ এই পুলিশ অফিসারের নাম মির ওয়াকার রেজা। বর্তমানে তিনি ডিসি পোর্ট পদে কর্মরত। সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে মেইল করে ওয়াকার রেজাকে চিঠি দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় নথি সিবিআইয়ের কাছে জমা দিতে বলা হয়েছে।

সূত্রের খবর, সিবিআই রেজাকে চিঠি দিয়ে জানতে চেয়েছে, বছর তিনেক আগে তিনি যখন সিআইডির স্পেশাল সুপার ছিলেন তখন তাঁর সঙ্গে শুল্ক দফতরের একটি বৈঠক হয়। সেই বৈঠকে হাজির ছিলেন তৎকালীন কলকাতা পুলিশের সিপি রাজীব কুমারও। সেই বৈঠকের আলোচনার বিস্তারিত নথি চাওয়া হয়েছে মির ওয়াকার রেজার কাছ থেকে।

সিবিআই আরও জানতে পেরেছে, চিটফান্ড মামলার তদন্তে রাজ্যের গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিমে (SIT)-এর গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন রাজীব কুমারের খুব পছন্দের ও কাছের বলে পরিচিত রেজা। সেই সময় তিনি ছিলেন সিআইডির স্পেশাল সুপার।

যদিও ওয়াকার রেজা সিবিআইয়ের কাছ থেকে এই ধরনের কোনও চিঠি পাওয়ার কথা অস্বীকার করেছেন।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...