Saturday, April 4, 2026

রবিবাসরীয় সকালে রাজীবের খোঁজে সিবিআই

Date:

Share post:

কোথাও মিলছে না রেহাই। আদালত থেকে আদালতে ছুটে বেড়াচ্ছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের আইনজীবীরা। শেষ আশা ছিল আলিপুর আদালত। কিন্তু সেখানেও আগাম জামিনের আবেদন মঞ্জুর হয়নি। এদিকে রাজীব কুমারের খোঁজে শহর থেকে গ্রাম ছুটে বেড়াচ্ছেন সিবিআই আধিকারিকরা। রবিবার সকালে সিজিও কমপ্লেক্স থেকে সিবিআই আধিকারিকদের একটি দল লেকটাউনে যায়। সেখানে একটি গেস্ট হাউজ ও একটি রেস্তোরাঁয় জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। যদিও বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি গেস্ট হাউজ বা রেস্তোরাঁ কর্তৃপক্ষ। এর আগেও বিভিন্ন রিসর্ট এবং পাঁচতারা হোটেলে রাজীব কুমারের খোঁজে তল্লাশি চালিয়েছে সিবিআই। বাদ যায়নি হোটেলের রান্নাঘরও। কিন্তু এখনও কোথায় রাজীব কুমার তা জানতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পার্ক স্ট্রিটে রাজীব কুমারের আবাসনেও গিয়েছে সিবিআইয়ের একটি দল।

আরও পড়ুন-উন্নততর প্রযুক্তি ব্যবহার করে আধুনিক ‘গেছোদাদা’ রাজীব কুমার

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...