Wednesday, March 25, 2026

বকেয়া মেলেনি,বন্ধ হলো দুই জনপ্রিয় ধারাবাহিকের শুটিং

Date:

Share post:

বারবার কথা দেওয়া সত্ত্বেও মেলেনি বকেয়া টাকা। ফলে ফের একবার বন্ধ হচ্ছে দু’টি জনপ্রিয় ধারাবাহিকের শুটিং। পাওনা টাকার জট না কাটায় শনিবার থেকেই বন্ধ হয়েছে ‘রাণী রাসমণি’ এবং ‘দেবী চৌধুরাণী’ সিরিয়ালের শুটিং। গত 2 মাস ধরেই বকেয়া নিয়ে সমস্যা চলছে এই দুটি ধারাবাহিকে।

বহুদিন ধরেই সুব্রত রায় প্রোডাকশনের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগ রয়েছে। ‘রাণী রাসমণি’ ও ‘দেবী চৌধুরাণী’-এর টেকনিশিয়ানরা পারিশ্রমিক নিয়ে সমস্যার কারণে আগেও একবার শুটিং বন্ধ রেখেছিলেন। বকেয়ার অভিযোগ সমাধানে নেমে সুব্রত রায় প্রথমে বলেছিলেন, আগস্টের শেষে তিনি সব বকেয়া মিটিয়ে দেবেন। কিন্তু টাকা মেটানোর বদলে তিনি নতুন দিন চেয়ে বসেন। কলাকুশলীদের বক্তব্য, এটাই প্রথমবার নয়, আগে বহুবার টাকার দেওয়ার দিন পিছিয়ে এসেছেন তিনি। পরে তিনি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মেল করেছিলেন বলে টেকনিশিয়ানরা শুটিং চালু রেখেছিলেন। কিন্তু গত 20 সেপ্টেম্বর টাকা দেওয়ার কথা থাকলেও
সুব্রত রায় টাকা দেননি বলেই অভিযোগ ধারাবাহিকের কর্মীদের। এই কারনেই শনিবার সকালে জরুরি বৈঠকের পর এই দুই সিরিয়ালের শুটিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন-বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এবার FIR যাদবপুরের পড়ুয়াদের

 

Related articles

কমিশনের নির্দেশে ৩৪ জন চিকিৎসক ভোটের ডিউটিতে, সরব কুণাল

ভোটের মরশুমে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্তে চরম বিপাকে স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ হাসপাতালে (Arambagh Hospital) একসঙ্গে ৩৪ জন...

IPL: খেতাবের সংখ্যা ১, আকাশ ছোঁয়া দরেই মালিকানা বদল রাজস্থান-আরসিবির

আইপিএল (IPL) শুরুর আগেই মালিকানা বদল হয়ে গেল দুই ফ্র্যাঞ্চাইজির। রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং আরসিবি (RCB) দু...

বৃষ্টি দুর্যোগে বিপর্যস্ত সিকিমের একাধিক রাস্তায় ধস, শতাধিক পর্যটকের আটকে পড়ার আশঙ্কা!

পূর্বাভাস সত্যি করে উত্তর সিকিমে (North Sikkim) অবিরাম বৃষ্টি। ধসের জেরে মঙ্গলবার রাত থেকে বন্ধ একাধিক রাস্তা। জেলা...

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...