Wednesday, March 25, 2026

হিটলার লাল ঝান্ডাকে শেষ করতে পারেনি, মোদিরাও পারবে না: সেলিম

Date:

Share post:

মেদিনীপুরের কলেজ মোড়ের পাশাপাশি মঙ্গলবার বর্ধমানের কার্জন গেট-এ বিশাল সমাবেশ করল সিপিএম। যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম।

গোটা সেপ্টেম্বর মাস জুড়ে সিপিএম এবং তাদের শাখা সংগঠনগুলি রাজ্যজুড়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ করছে। এর আগে সিপিএম-এর ছাত্র, যুব, মহিলা সংগঠন পথে নেমেছিল। এবার খোদ সিপিএম ময়দানে নেমেছে। সূর্যকান্ত মিশ্র- মহম্মদ সেলিমরা প্রতিদিনই সমাবেশ করছে।

এদিন বর্ধমানের এই সমাবেশে বিপুল জনসমাগম হয়েছিল। সেখান থেকে মহম্মদ সেলিম বলেন, “কেন্দ্রীয় সরকার এনআরসি, কল-কারখানা বন্ধ থাকে শুরু করে জনবিরোধী নীতি গ্রহণ করছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লোক দেখানো বিরোধিতা করলেও মানুষ তৃণমূলকে বিশ্বাস করে না। আমরা এই আন্দোলনকে আরও মানুষের কাছে নিয়ে যাবো। পুজোর পরেই আন্দোলনের গতি আরও বাড়বে।”

তিনি আরও বলেন, “বিজেপি মানুষকে ধর্মের নামে, জাতের নামে, প্রান্তের নামে, ভাষার নামে ভাগ করছে। পিটিয়ে মানুষ মারছে। প্রতিবাদ করলেই ভালো হচ্ছে দেশদ্রোহী। হিটলারও চেয়েছিল মানুষের প্রতিবাদকে স্তব্ধ করে দিতে। লাল ঝান্ডাকে শেষ করে দিতে। হিটলার পারেনি। মোদিও পারবে না। পারবে না রাজ্য সরকারও।”

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...