Tuesday, March 24, 2026

সাদার্ন বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে সম্মান রক্ষা করল ভিকুনার ছেলেরা

Date:

Share post:

মোহনবাগান – 4 (ব্রিটো: 2, সুহের: 2)

সাদার্ন সমিতি – 0

লিগ জয়ের আশা আগেই শেষ হয়ে গিয়েছিল। আজ, মঙ্গলবার ঘরের মাঠে ছিল সম্মান্ রক্ষার লড়াই। দুর্বল    সাদার্ন সমিতির বিরুদ্ধে সম্মানটা সহজেই রক্ষা করে নিল মোহনবাগান।

লিগের আশা নেই। খাতায়-কলমে এখনও সুযোগ থাকলেও বাস্তবের মাটিতে তা যে অসম্ভব সে কথা বিলক্ষণ জানেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা। আপাতত মোহনবাগানের লড়াই সম্মানের। সবুজ-মেরুন শিবির লিগ টেবিলে কোথায় শেষ করে সেটাই এখন দেখার। কোচ কিবু ভিকুনা অবশ্য বলছেন, লিগের শেষ দুটি ম্যাচ তাঁর কাছে আই লিগের প্রস্তুতির ম্যাচ। এই দুই ম্যাচে সব ফুটবলারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে আই লিগের সম্ভাব্য সেরা প্রথম একাদশ বেছে নিতে চান তিনি। সেই মতো, এদিন ভিকুনার প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন দেখা গেল। কিন্তু, তাতেও দুর্বল সাদার্ন হারাতে খুব একটা অসুবিধা হয়নি সবুজ-মেরুনের।

আরও পড়ুন – রোনাল্ডোকে পিছনে ফেলে ফিফার “দ্য বেস্ট” মেসি

এমনিতে কলকাতা ময়দানের অন্যতম সেরা মাঠ মোহনবাগানের। কিন্তু, এদিন অতিরিক্ত বৃষ্টির জন্য মোহনবাগান মাঠেও বল গড়তে সামান্য সমস্যা হচ্ছিল। এমনকী দ্বিতীয়ার্ধে খেলা শুরুর আগে বেশ কিছুক্ষণ অপেক্ষাও করতে হয়। তবে, বৃষ্টিও বাধা হয়নি বাগানের। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সবুজ-মেরুন ফুটবলাররা। ম্যাচের মিনিট সাতেকের মধ্যেই প্রথম গোলটি করেন ভিপি সুহের। দ্বিতীয়ার্ধেও গোল করেন তিনি। 63 মিনিটে গোল করে ব্যবধান বাড়ান তিনি। শেষ দিকে আরও দুটি গোল করেন মোহনবাগানের ব্রিটো। তবে, ম্যাচ জিতলেও সালভা চামোরোর পারফরম্যান্স নিয়ে চিন্তায় থাকবেন মোহনবাগান সমর্থকরা। এই জয়ের ফলে 10 ম্যাচে মোহনবাগানের সংগ্রহ 17 পয়েন্ট। জর্জ এবং ইস্টবেঙ্গলেরও পয়েন্ট সংখ্যা 17। তবে, তাঁরা একটি করে ম্যাচ কম খেলেছে।

আরও পড়ুন – প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, ছিটকে গেলেন বুমরা

Related articles

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...