Monday, June 15, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, ছিটকে গেলেন বুমরা

Date:

Share post:

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচের জন্য ঘোষিত হল ভারতীয় দল। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম সেরা বোলার যশপ্রীত বুমরা। লোয়ার ব্যাকে চোট থাকার কারণে ছিটকে গেলেন বুমরা। এই মুহূর্তে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন বুমরা। চিকিৎসকরাই বিশ্রামের পরামর্শ দিয়েছেন তাঁকে। তাঁর পরিবর্তে দলে ফিরছেন উমেশ যাদব।

আরও পড়ুন – সিন্ধুর কোচের পদের দায়িত্ব ছাড়লেন কিম

চলতি মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। ম্যাচগুলি হবে যথাক্রমে বিশাখাপত্তনম, পুনে এবং রাঁচিতে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল:

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমান গিল

আরও পড়ুন – মুখোমুখি হতে পারেন লুকা মদ্রিচ ও সুনীল ছেত্রী

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...