Tuesday, March 24, 2026

ছুটি শেষে, রাজীবের অবস্থান জানতে চেয়ে ফের ডিজিকে চিঠি দিল সিবিআই

Date:

Share post:

ADG CID রাজীব কুমারের অবস্থান জানতে চেয়ে ফের রাজ্য পুলিশের ডিজিপি বীরেন্দ্রকে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

প্রসঙ্গত, আজই 25 সেপ্টেম্বর শেষ হচ্ছে রাজীব কুমারের ছুটির মেয়াদ। তাই ডিজিকে দেওয়া নতুন চিঠিতে ফের এডিজি সিআইডি-র অবস্থান সম্পর্কে জানতে চেয়েছেন তদন্তকারী অফিসাররা।

আরও পড়ুন – বৃহস্পতিবার ফের রাজীব মামলার শুনানি, তবে রক্ষাকবচ নেই

এর আগেও সিবিআই ডিজিকে চিঠি দিয়ে রাজীব কোথায় আছেন জানতে চেয়েছিল। সেই চিঠির জবাবি চিঠিতে ডিজি জানিয়েছিলেন, ছুটির আবেদন তাঁর ঠিকানা হিসেবে 34 নম্বর পার্কস্ট্রিটকে উল্লেখ করেছেন রাজীব কুমার। কিন্তু সেখানে গিয়ে প্রাক্তন নগরপালকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, বুধবার কলকাতা হাইকোর্টে রাজীব কুমার-এর আগাম জামিনের আবেদনের মামলা ছিল। কিন্তু সেই মামলা এদিনও ঝুলে রইল। একপ্রস্থ শুনানি হওয়ার পর বিচারপতি সহিদুল মুন্সির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে আবার সেই মামলার শুনানি হবে। তবে তিনি রাজীব কুমারকে এই সময়ের মধ্যে কোনও রক্ষাকবচ দেননি। সিবিআই স্বাভাবিকভাবেই যে গতিতে রাজীব কুমারকে খুঁজছে সেটা তারা চালাতেই পারে, তো কোনও বাধা রইল না।

আরও পড়ুন – রুদ্ধদ্বার আদালতে শুরু রাজীব মামলার শুনানি

Related articles

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...

জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবের একই গুরুত্ব। জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের...

ED অধিকারিকদের মৌলিক অধিকার কতটা: আইপ্যাক মামলায় প্রশ্নোত্তর-জট সুপ্রিম কোর্টে

রাজনৈতিক পথ নির্ধারক সংস্থা আইপ্যাকের কর্ণধার ও আইপ্যাক দফতরে ঢুকে নির্বাচনের আগে দলীয় তথ্য সারনোয় অভিযুক্ত হয়েছিল কেন্দ্রীয়...