Tuesday, March 24, 2026

এবার পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ খোদ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পুলিশ বেছে বেছে তৃণমূলের লোকেদেরই হেনস্থা করছে। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় প্রশাসনিক সভা থেকে এই অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার, প্রশাসনিক সভায় পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের পুলিশ কর্তাদের ধমক খেতে হল রাজ্যের প্রশাসনিক প্রধানের থেকে। জেলার পুলিশ সুপার সহ পুলিশ আধিকারিক ও প্রশাসনিক আধিকারিকদের দাঁড় করিয়ে বকুনি দেন মমতা। তালিকা হাতে নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা নিয়ে হাজার, হাজার অভিযোগ আসছে।

আরও পড়ুন – রেশন ও ভোটার কার্ডে নাম তুলতে জেলায় ভুয়ো এজেন্ট চক্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর

এ দিনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘বেছে বেছে তৃণমূলকর্মীদের হেনস্থা করা হচ্ছে।’ তাঁদের সামনে পাওয়া যায় বলেই কি এই হেনস্থা? প্রশ্ন তোলেন তিনি। ডেবরার প্রশাসনিক বৈঠকে ঝাড়গ্রামের থানার আইসি-কে দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, তাঁকে কাজ করতে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি কাজের থেকে অকাজ বেশি করছেন। পাশাপাশি, অটো, টোটো কেন শুধু একটি দলের প্রতীক লাগিয়ে ঘুরছে তা নিয়েও পুলিশ কর্তাদের প্রশ্ন করেন তিনি। বিষয়টি দ্রুত দেখার নির্দেশ দিয়েছেন তিনি।

বিরোধীরা এতদিন অভিযোগ করত, তাদের কর্মীদের হেনস্থা করে পুলিশ। মিথ্যে মামলায় জড়ানোর অভিযোগও উঠেছে বারবার। কিন্তু এ দিন বৈঠকে এবার পুলিশের বিরুদ্ধে পক্ষপতিত্বের অভিযোগ তুললেন স্বয়ং মুখ্যমন্ত্রীই।

আরও পড়ুন – অণ্ডাল থেকে চেন্নাই বিমান পরিষেবা শুরু করছে স্পাইসজেট

Related articles

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...