Monday, June 15, 2026

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, বুধের সকাল থেকে শেয়ার বাজারে ধস 

Date:

Share post:

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত শেয়ার বাজার (Sensex Crashed)। বুধবার সকালে প্রায় দেড় হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স।বেলা যত বাড়তে থাকে লাগাতার নিম্নমুখী হয় বাজার। ৮০ হাজারের নিচে নেমে এসেছে সেনসেক্স। ৪০০ পয়েন্টের বেশি পড়েছে নিফটির সূচক। ডলার প্রতি টাকার দাম ৯২ টাকার বেশি হয়েছে বলে এখনও পর্যন্ত খবর।  সকালে লেনদেনের শুরুতে ভারতীয় মুদ্রার রেকর্ড পতন। ৭০ পয়সা বেড়ে এদিন মার্কিন ডলারের দাম দাঁড়িয়েছে ৯২.১৭ টাকা। এই অবস্থায় বিনিয়োগকারীদের বড় লাভের আশা করতে বারণ করছেন বিশেষজ্ঞরা।

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যে বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে তার আশঙ্কা ছিলই। এদিন সকাল ৯টা ৩৪ মিনিটে বিএসই সেনসেক্স (BSE Sensex) ১,৭২০.৮৯ পয়েন্ট বা ২.১৪ শতাংশ নেমে দাঁড়ায় ৭৮,৫১৭.৯৬-এ। একই সময়ে নিফটি ৫০ (Nifty) পড়ে যায় ৫২১.৭০ পয়েন্ট, সূচক নেমে আসে ২৪,৩৪৪.০০-এ। প্রতিবেদন লেখা পর্যন্ত সেনসেক্স ১৩৯২.৭৪ পয়েন্ট অর্থাৎ ১.৭৪ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৭৮,৮৪৬.১১তে।দিন শেষে নিফটি ৪৫৩.৮০ পয়েন্ট অর্থাৎ ১.৮৩ শতাংশ নেমে দাঁড়িয়েছে ২৪,৪১১.৯০তে। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে টাটা স্টিল, এলটি, গেইল, ব্যাঙ্ক অফ বরোদা-র মতো শেয়ারগুলি। সোলার ইন্ডাস্ট্রিজ, কোল ইন্ডিয়া, ইনফোসিস, সুইগির শেয়ার অবশ্য উর্ধ্বমুখী রয়েছে।ব্যাপক পতন দেখা গিয়েছে, আমেরিকা, ইউরোপ-সহ দক্ষিণ কোরিয়া, হংকং-এর বাজারেও। যুদ্ধের আবহে আবু ধাবি এবং দুবাইয়ের বাজার দু’দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। আপাতত বিশেষজ্ঞদের নজর পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও তেলের দামের গতিপ্রকৃতির দিকে।

 

Related articles

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...

কল্যাণের পরে এবার সই জাল-কাণ্ডে মামলা ছাড়লেন বিচারপতিও!

বিধানসভার সই জাল-কাণ্ডে নতুন মোড়। আইনজীবীর বদলের পর এবার বিচারপতিও বদল। বিধানসভায় সই জাল-কাণ্ডে তৃণমূলের করা মামলার শুনানি...