Saturday, June 27, 2026

জম্মু-কাশ্মীরে বায়ুসেনা ঘাঁটিতে হামলার সম্ভাবনা, জারি হাই অ্যালার্ট

Date:

Share post:

জম্মু-কাশ্মীরের বায়ুসেনা ঘাঁটিগুলিতে হামলা চালাতে পারে জয়েশ জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে মিলেছে এমনই সতর্কবার্তা। জানা গিয়েছে, জয়েশের আট থেকে দশ জন জঙ্গি এই হামলার দায়িত্বে রয়েছে। গোয়েন্দা সংস্থার থেকে সতর্কবার্তা মেলার পর শ্রীনগর, অবন্তিপোরা, জম্মু, পাঠানকোট, হিন্ডনের বায়ুসেনা ঘাঁটিগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন উচ্চপদস্থ আধিকারিকরা। উল্লেখ্য, গত সোমবার সেনা প্রধান বিপিন রাওয়াত জানিয়েছিলেন, বালাকোটে ফের জঙ্গিদের আনাগোনা শুরু হয়েছে। বেশ কয়েকজন জঙ্গিকে সেখানে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। অক্টোবরের শেষ থেকেই উপত্যকায় বরফ পড়তে শুরু করবে। তার আগেই ওই জঙ্গিরা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কাশ্মীরে ঢুকে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সতর্ক করা হয়েছে বিএসএফকে।

আরও পড়ুন – এনআরসি : মমতা, অভিষেকের চাপে ব্যাকফুটে বিজেপি

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...