Tuesday, March 24, 2026

সুইডিশ তরুণীকে সমর্থন করায় ট্রোলড হলেন রোহিত

Date:

Share post:

ট্রোলড হলেন রোহিত শর্মা। সুইডিশ কিশোরি পরিবেশকর্মী গ্রেটা থানবার্গকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন ‘হিটম্যান’। রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু সংক্রান্ত সম্মেলনে বক্তব্য রেখে বিশ্বের নজরে কেড়েছিল বছর ষোলর গ্রেটা। আর তাঁকে সমর্থন করাতেই নেটিজেনদের তোপের মুখে পড়েছেন রোহিত।

নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু সংক্রান্ত সম্মেলনে সকল রাষ্ট্রনেতাদের দিকে রাগান্বিত স্বরে প্রশ্ন ছুঁড়ে দিয়ে গ্রেটা বলেন, ‘আপনাদের সাহস হয় কী করে? গালভরা প্রতিশ্রুতিই সার। প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। আর আপনারা টাকার খেলায় মেতে আছেন।’ এর পাশাপাশি গ্রেটা আরও বলেন, যে রাষ্ট্রনেতারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নতুন প্রজন্মকে ঠকাচ্ছেন। নতুন প্রজন্ম তাঁদের কখনও ক্ষমা করবে না।

আরও পড়ুন – কোরিয়া ওপেন থেকে বিদায় সিন্ধুর

মুহূর্তের মধ্যে এই কিশোরীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর তাঁকে সমর্থন জানিয়েছেন বিরাটের ডেপুটি। রোহিত গ্রেটার বক্তব্যের ভিডিও ট্যুইট করে লেখেন, ‘আমাদের পরবর্তী প্রজন্মের কাঁধে পৃথিবীকে বাঁচানোর ভার ছেড়ে দেওয়াটা অন্যায়। গ্রেটা থানবার্গ, তোমাকে দেখে অনেকে অনুপ্রেরণা পাবে। আর কোনও অজুহাত চলবে না। ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য পৃথিবী দেওয়া আমাদের কর্তব্য। এখনই আমাদের পরিবর্তন আনতে হবে।’

এরপরই ‘হিটম্যান’-এর দিকে সমালোচনার ঝড় ধেয়ে আসে। অনেকেই প্রশ্ন তুলেছেন যে, সেলিব্রিটি ক্রিকেটারের সুবাদে বিজনেস ক্লাসে বিমান সফর করেন তিনি। এমনকী তাঁর বিলাসবহুল গাড়ির সংখ্যাও কম নয়। সেগুলি ব্যবহারে প্রচুর পরিমাণে পেট্রল-ডিজেল খরচ হয়। তাহলে তখন পরিবেশ নিয়ে সচেতনতা কোথায় যায় রোহিতের? এই প্রশ্ন তুলেছেন অনেকে। এমনকি একজন বলেছেন যে, রোহিত যদি এত সমাজ সচেতন হন, তাহলে গাড়ি ছেড়ে ট্রেনে, বাসে চলাফেরা করুক। এভাবেই ট্রোলড হয়েছেন ‘হিটম্যান’।

আরও পড়ুন – সাদার্ন বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে সম্মান রক্ষা করল ভিকুনার ছেলেরা

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...