Tuesday, March 24, 2026

অণ্ডাল থেকে চেন্নাই বিমান পরিষেবা শুরু করছে স্পাইসজেট

Date:

Share post:

উৎসবের মরশুমে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলির বাসিন্দাদের জন্য সুখবর। অণ্ডাল থেকে চেন্নাই বিমান পরিষেবা শুরু করতে চলেছে স্পাইসজেট। আগামী 27 অক্টোবর থেকে প্রতিদিন 168 আসন বিশিষ্ট একটি বিমান অণ্ডাল ও চেন্নাই রুটে চালানোর সিদ্ধান্ত নিয়েছে ওই বেসরকারি বিমান সংস্থা।

জানা গিয়েছে, চেন্নাই থেকে বিকেল 5:35 মিনিটে রওনা হয়ে সন্ধ্যা 7:50 মিনিটে অণ্ডাল বিমানবন্দরে অবতরণ করবে বিমানটি। এরপর রাত 8:20মিনিটে অণ্ডাল থেকে উড়বে সেটি। চেন্নাইতে অবতরণ করবে রাত 10:45 মিনিটে। বর্তমানে অণ্ডাল থেকে দিল্লি, মুম্বই ও হায়দরাবাদ রুটে বিমান চালাচ্ছে এয়ার ইন্ডিয়া ও স্পাইসজেট। এবার সেই রুট ম্যাপে চেন্নাই যোগ হওয়ায় খুশি জেলাবাসী।

আরও পড়ুন-কোরিয়া ওপেন থেকে বিদায় সিন্ধুর

 

Related articles

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...