Tuesday, March 24, 2026

সন্তান নিয়ে পালাচ্ছে চোর, ভেবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন মা! তারপর…

Date:

Share post:

বাচ্চা নিয়ে পালিয়ে যাচ্ছে চোর। হ্যাঁ। এই ভেবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিল মা। আসলে সত্যিই চোর পালাচ্ছিল, কিন্তু পালিয়ে যাচ্ছিল বাচ্চা নয় অন্য কিছু নিয়ে। বাচ্চা সিটেই ঘুমোচ্ছিল! ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হয়েছেন মা। তাঁকে প্রথমে বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশনে। ব্রহ্মপুত্র এক্সপ্রেসে অসমের তিনসুকিয়া থেকে বিহারের ভাগলপুর যাচ্ছিল এই পরিবার।

মহিলার স্বামী বলেন, এসি কামরার সিটে তোয়ালে মুড়ে শিশুকে শুইয়ে রেখে বাথরুমে গিয়েছিলেন স্ত্রী। আসার সময় দেখেন একজন তোয়ালে নিয়ে পালাচ্ছে। সেই সময় তাড়া করেন তিনি। তখন ফারাক্কা স্টেশন ছাড়ছে ট্রেন। কিন্তু পরে জানা যায়, শিশু নয় অন্য জিনিস নিয়ে চম্পট দিয়েছে চোর। অভিযোগ দায়ের করেছে রেল পুলিশ। তাহলে কী এটা বলা যেতে পারে যে এখনও যারা ট্রেনে যাতায়াত করে তাঁরা এখনও সুরক্ষিত নয়?

আরও পড়ুন-রিজার্ভ ব্যাঙ্কের নয়া নির্দেশ, বিপাকে গ্রাহকরা

 

Related articles

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...

জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবের একই গুরুত্ব। জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের...