Saturday, June 20, 2026

70-এ বাঘাযতীন তরুণ সংঘের বিষয় ভাবনায় রয়েছে ‘এসো মুক্ত করো’

Date:

Share post:

জল বাঁচানো নিয়ে চার দিকে যখন সচেতনতা বাড়ানোর কর্মসূচি নেওয়া হচ্ছে তেমনই বাড়ছে জলসংকট। সেই সমস্ত কিছুকে তুলে ধরতে 70-এ বাঘাযতীন তরুণ সংঘের বিষয় ভাবনায় রয়েছে ‘এসো মুক্ত করো’।

পুরাণে কথিত আছে , মহাদেবের জটা থেকে গঙ্গার উৎপত্তি। ভগীরথের আহ্বানে মর্ত্যে আসেন গঙ্গা। সেই থেকে সব পাপ ধুইয়ে দিয়ে নিঃশব্দে, নীরবে বয়ে চলেছে গঙ্গা। তিনি পবিত্র। তাই কথায় কথায় তাঁরই নমুনা তুলে ধরা হয়।

আরও পড়ুন – মহালয়ার সাতদিন আগেই শারোদৎসবে মেতে ওঠে শেওড়াফুলি রাজবাড়ি

শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে চলা এই স্রোতোস্বিনী কখনও দুই পাশের সভ্যতাকে সে নিজের গর্ভে টেনে নিয়েছে, কখনও আবার তৈরি করেছে নতুন জনপদ। এই ভাঙাগড়ার খেলায় এক সভ্যতা থেকে অন্য সভ্যতার জন্ম দিয়েছে গঙ্গা। নানান ধর্ম সভ্যতা সংস্কৃতিকে মিলিয়ে দিয়েছে এই প্রাচীন প্রবাহধারা। তার শব্দের সঙ্গে মিশে গিয়েছে আজান আর মন্দিরের ঘণ্টাধ্বনি।
তাতেই চলছে দ্বিধাহীন অবগাহন, প্রাত্যহিক ক্রিয়াকর্ম পূজার্চনা।

কিন্তু ক্রমশ ভরাট হচ্ছে সেই গঙ্গাবক্ষ। রুদ্ধ হচ্ছে তার শীতল প্রবাহ। দিকে দিকে মাথা চাড়া দিচ্ছে মানুষে মানুষে অবিশ্বাস, হানাহানি। রুদ্ধ গঙ্গায় ডুব দিয়ে তাই আর পাপক্ষয় হচ্ছে না।সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে গঙ্গাকে এই পাপের শৃঙ্খলমোচন করে আবার কল্লোলিনী করে তুলতে সভ্যতা অপেক্ষা করছে আরও এক ভগীরথের – এমনই বিষয়ভাবনা নিয়ে মণ্ডপের কাজে মেতেছে তরুণ সংঘ।

আরও পড়ুন – ঐতিহ্য, সাবেকিয়ানা, নিষ্ঠা আর সৌভ্রাতৃত্বের মিশেল 300 বছরের প্রাচীন চৌধুরী বাড়ির পুজো

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...