Sunday, June 14, 2026

5 দিনের সিবিআই হেফাজতে এসএমএইচ মির্জা

Date:

Share post:

এসএমএইচ মির্জাকে হেফাজতে নিল সিবিআই। বৃহস্পতিবারই তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিনই, মির্জাকে ব্যাঙ্কশালে কোর্টের বিশেষ সিবিআই আদালতে তোলা হলে সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
নারদকাণ্ডে মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তাঁদের মধ্যে এসএমএইচ মির্জাই একমাত্র সরকারি আধিকারিক। তাঁকে মোট সাতবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিবিআই। ক’দিন আগে ভয়েস স্যাম্পেল টেস্ট করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার, ফের মির্জাকে নিজাম প্যালেসে ডাকা হয়। সিবিআই সূত্রে খবর, তদন্তে সহযোগিতা করেননি তিনি। কোনও প্রশ্নেরই সদুত্তর না দেওয়ায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। তার পর তাঁকে রুটিন শারীরিক পরীক্ষা করেন সিবিআইয়ের প্যানেলের ডাক্তাররা।

অভিযুক্তদের মধ্যে কোনও এক অভিযুক্তের সঙ্গে মির্জাকে মুখামুখি বসিয়ে জেরা করা হবে বলে সূত্রের খবর।
2014 সালে লোকসভা ভোটের আগে স্টিং অপারেশন চালিয়েছিলেন নারদ নিউজের ম্যাথু স্যামুয়েল। রাজনৈতিক নেতৃত্ব ছাড়া একমাত্র পুলিশ আধিকারিক এসএমএইচ মির্জার বিরুদ্ধে স্টিং অপারেশন চালিয়েছিল নারদ নিউজ। 2016-র বিধানসভা নির্বাচনের আগে সেই ভিডিও প্রকাশ্যে আসে। গত প্রায় তিনবছর ধরে তদন্ত চলার পরে এই প্রথম গ্রেফতার হল নারদকাণ্ডে।

আরও পড়ুন-“জীবনের সবচেয়ে খুশির দিন”, মন্তব্য ম্যাথুর

Related articles

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...