Saturday, June 20, 2026

“বেচারা শওকতকে মাঝরাতে নোটিশ!“ কেন্দ্রের এজেন্সি-রাজের বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা

Date:

Share post:

কয়লা পাচার মামলায় মঙ্গলবার নোটিশ দিয়ে বুধবারই তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে (Shaokat Mollah) হাজির দিতে বলে সিবিআই। সেই বিষয় নিয়ে বুধবার, বারুইপুরের প্রচার সভা থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তুলোধনা করেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন, যাদবপুর কেন্দ্রের দলীয় প্রার্থী সায়নী ঘোষের হয়ে প্রচার করেন মমতা। আর সেখানে থেকেই সুর চড়িয়ে বলেন, “বেচারা শওকতকে মাঝরাতে নোটিশ পাঠিয়েছে সিবিআই। বলছে ‘কালকে এসে দেখা করো’। জমিদারি নাকি? এখন নির্বাচন করাবে নাকি দেখা করতে যাবে!“শওকতকে বুধবারই নিজামে হাজিরা দিতে বলে ছিল CBI। কিন্তু এদিন হাজিরা দেননি তৃণমূল বিধায়ক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তিনি জানিয়েছেন, নির্বাচনের কারণে তিনি ব্যস্ত। ভোট মিটলে হাজিরা দেবেন।  জুন ভোটের ফল প্রকাশ। সূত্রের খবর, সে দিন পর্যন্ত সময় চেয়েছেন শওকত। এই বিষয় নিয়েই এদিন শওকতকে (Shaokat Mollah) পাশে নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “শওকত মোল্লাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালবাসি। ও দিল দিয়ে কাজ করে।”

আরও পড়ুন: ক্যানিং-এ চলন্ত অটোর উপর ভেঙে পড়ল নির্মীয়মাণ বিল্ডিং!

কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, “বেচারা শওকতকে মাঝরাতে নোটিশ পাঠিয়েছে সিবিআই। বলছে ‘কালকে এসে দেখা করো’। জমিদারি নাকি? এখন নির্বাচন করাবে নাকি দেখা করতে যাবে।“ বক্তব্যের মধ্যেই ক্যানিং পূর্বের বিধায়কের হাত ধরে পাশে নিয়ে আসেন মমতা। কাঁধে হাত রেখে বলেন, “বেচারা শওকতের মতো একটা ছেলেকেও মধ্যরাতে নোটিশ পাঠিয়েছে, ভাবুন।” আর এক তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকেও তলব করা হয়। ভোটের কাজের জন্য যেতে পারবেন না বলে জানিয়েছেন তিনিও। সেই প্রসঙ্গেও তৃণমূল সুপ্রিমো বলেন, “লজ্জা করে না! ইডি, সিবিআই অফিসারদের বলব সারাজীবন মোদিবাবু থাকবেন না। দেবরাজকেও নোটিশ পাঠিয়েছে। ভোটের প্রচারের মাঝে এগুলো করা যায় না।”

বারবার বিরোধীদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা করার অভিযোগ ওঠে বিজেপি বিরুদ্ধে। এই নিয়ে শুধু বাংলা শাসকদল নয়, সরব হয়েছে সব বিজেপি-বিরোধী দলই। কিন্তু এবার ভোটের মধ্যেই একের পর এক তৃণমূল নেতাদের তলবে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো।







Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...